Home খবর মাত্র 10499 টাকা দামে শুরু হল Redmi A7 ফোনের সেল, 11499 টাকার বিনিময়ে পাওয়া যাবে Redmi A7 Pro

মাত্র 10499 টাকা দামে শুরু হল Redmi A7 ফোনের সেল, 11499 টাকার বিনিময়ে পাওয়া যাবে Redmi A7 Pro

যারা মোবাইলে হেভি গেম খেলতে পছন্দ করেন এবং কম দামে শক্তিশালী ব্যাটারি ও বড় ডিসপ্লে সহ একটি নতুন স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য আজ থেকে দেশের বাজারে Redmi A7 এবং Redmi A7 Pro ফোনের সেল শুরু হয়েছে। এই দুটি ফোনই 4G স্মার্টফোন এবং ফোনগুলি 10 হাজার থেকে 12 হাজার টাকার মধ্যে কেনা যাবে। এই সস্তা ফোনগুলির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

3GB RAM ও 64GB Storage সহ Redmi A7 ফোনটি 10,499 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। অপরদিকে Redmi A7 Pro 4G ফোনটির 4GB RAM + 64GB Storage মডেলের দাম রাখা হয়েছে 11,499 টাকা। Redmi A7 ফোনটি Black এবং Sky Blue কালার অপশনে পেশ করা হয়েছে। Redmi A7 Pro 4G ফোনটি Sunset Orange এবং Black কালার অপশনে সেল করা হবে। অনলাইন শপিং সাইটের পাশাপাশি অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে এই ফোনগুলি সেল করা হবে।

এই দুটি ফোনেই Expandable RAM টেকনোলজি যোগ করা হয়েছে। Redmi A7 ফোনে 3GB Physical RAMএর সঙ্গে 3GB Virtual RAM যোগ করে 6GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। Redmi A7 Pro 4G ফোনটি 4GB Physical RAM এর সঙ্গে 4GB Virtual RAM যুক্ত হয়ে 8GB RAM দিতে সক্ষম। এই দুটি ফোনেই LPDDR4X RAM টেকনোলজি রয়েছে।

Redmi A7 Pro 4G ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম বেস্ড HyperOS 3.0 কাস্টম স্কিনে কাজ করে। অপরদিকে Redmi A7 4G ফোনটি Android 16 GO অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য উভয় স্মার্টফোনে Unisoc T7250 চিপসেট দেওয়া হয়েছে। 12nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি 1.6GHz থেকে 1.8GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Redmi A7 ফোনে 5200mAh ব্যাটারি যোগ করা হয়েছে এবং Redmi A7 Pro ফোনে 6300mAh রয়েছে। এই দুটি ফোনে 15W ফাস্ট চার্জিং ফিচারের পাশাপাশি 7.5W রিভার্স চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এর ফলে এই দুটি ফোনের সাহায্যেই অন্য ডিভাইস চার্জ করা যাবে।

Redmi A7 Pro 4G ফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9-ইঞ্চির এইচডি ডিসপ্লে যোগ করা হয়েছে। অপরদিকে Redmi A7 4G ফোনে 1640 x 720 পিক্সেল রেজোলিউশন সহ 6.88-ইঞ্চির ডিসপ্লে রয়েছে। উভয় ফোনের স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়াও Redmi A7 ফোনটির স্ক্রিন 600nits এবং A7 Pro ফোনের ডিসপ্লে 800nits ব্রাইটনেস দিতে সক্ষম।

ফটোগ্রাফির জন্য Redmi A7 4G এবং A7 Pro 4G ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশের সঙ্গে 13MP রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য উভয় ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই দুটি ফোনেই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5mm অডিও জ্যাক, 200% সুপার ভলিউম মোড সহ স্পিকার এবং IP52 রেটিং রয়েছে। এছাড়াও Redmi A7 Pro 4G ফোনে Google Gemini এবং Circle to Search এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য এআই ফিচার দেওয়া হয়েছে।