Home খবর সস্তায় রেডমি ফোন কিনতে চান? জেনে নিন ব্র্যান্ডের সবচেয়ে সস্তা ফোন সম্পর্কে বিস্তারিত

সস্তায় রেডমি ফোন কিনতে চান? জেনে নিন ব্র্যান্ডের সবচেয়ে সস্তা ফোন সম্পর্কে বিস্তারিত

ভারতে রেডমি ব্র্যান্ডের স্মার্টফোন যথেষ্ট জনপ্রিয়। সম্প্রতি কোম্পানি ভারতে মাত্র 7,299 টাকা প্রাথমিক দামের বাজেট ফোন Redmi A3 লঞ্চ করেছিল। এই ফোনে 5000mAh ব্যাটারি, মিডিয়াটেক হেলিও G36 প্রসেসর এবং 8MP রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। তবে জানিয়ে রাখি এই ফোনটি কোম্পানির সবচেয়ে সস্তা স্মার্টফোন নয়। বর্তমানে ভারতের বাজারে সবচেয়ে সস্তা রেডমি ফোন Redmi A2। নিচে Redmi A2 ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানানো হল।

Redmi A2 এর দাম

যারা ফিচার ফোন থেকে স্মার্টফোনে শিফট করার কথা ভাবছেন তাদের জন্য Redmi A2 একটি ভালো অপশন। বিভিন্ন প্ল্যাটফর্মে এই ফোনের দাম নিচে জানানো হল।

mi store 5,999 টাকা (2GB+32GB )
5,299 টাকা (2GB+64GB)
6,799 টাকা (4GB+64GB )
amazon 5,499 টাকা (2GB+32GB )
5,299 টাকা (2GB+64GB)
6,799 টাকা (4GB+64GB )
flipkart 5,299 টাকা (2GB+64GB)
6,934 টাকা (4GB+64GB )

 

নোট: জানিয়ে রাখি আমাজন এবং মি ডট কমে Redmi A2 ফোনের 2GB+64GB মডেলের দাম ফোনটির 2GB+32GB মডেলের চেয়ে কম।

কোথা থেকে কিনবেন Redmi A2?

অফলাইন স্টোরের পাশাপাশি Redmi A2 ফোনটি mi store, flipkart, amazon এর মতো বিভিন্ন সাইট থেকেও কেনা যায়। আমাজনে এই ফোনের সঙ্গে সীমিত সময়ের জন্য 2 বছরের ওয়ারেন্টি পাওয়া যাচ্ছে। এছাড়া মি ডট কমে এই ফোনটি মাত্র 1700 টাকা ডাউন পেমেন্ট করে এবং 0% ইন্টারেস্টে এই ফোনটি ইএমআই এর মাধ্যমে কেনা যায়।

Redmi A2 এর স্পেসিফিকেশন