মাত্র 99 টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে Avatar এবং Varisu এর টিকিট, জেনে নিন বিস্তারিত

Highlights

  • 20 জানুয়ারি PVR-এ যে কোনো সিনেমা দেখা যাবে 99 টাকা খরচ করে।
  • কিছু নির্দিষ্ট রাজ্য এবং শহরের জন্য এই অফার পেশ করেছে PVR।
  • Pondicherry তে এই অফারের সুবিধা পাওয়া যাবে না।

যেসব দর্শকরা সিনেমাহলে গিয়ে নতুন মুভি উপভোগ করতে ভালোবাসে তাদের জন্য PVR Cinemas একটি সুন্দর অফার পেশ করেছে। Cinema Lover’s Day উদযাপন করার জন্য PVR আগামীকাল অর্থাৎ 20 জানুয়ারি মাত্র 99 টাকার বিনিময়ে যে কোনো সিনেমা দেখার দুর্দান্ত সুযোগ দিচ্ছে। এই অফারের দৌলতে সাধারণ মানুষ Avatar: The Way of Water, Varisu, Kuttey এবং অন্যান্য লেটেস্ট সিনেমাগুলি মাত্র 99 টাকা খরচ করে দেখতে পারবেন। তবে এই অফার শোয়ের শিডিউলিং এবং টিকিটের অ্যাভেলেবেলিটির ওপর অনেকটাই নির্ভর করবে। চলুন জেনে নেওয়া জ্যাক এই অফার কিভাবে উপভোগ করা যাবে। আরও পড়ুন: 8,200mAh ব্যাটারি এবং 10.36-ইঞ্চি ডিসপ্লে সহ ভারতে লঞ্চ হল Nokia T21 ট্যাবলেট 

PVR offer: যে কোনো টিকিট মাত্র 99 টাকা

20 জানুয়ারি 99 টাকার টিকিটে সিনেমা দেখার জন্য দর্শকদের PVR এর ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুক করতে হবে। তবে উল্লেখ্য রিক্লাইনার, আইম্যাক্স, 4ডিএক্স এবং এই ধরনের অন্যান্য প্রিমিয়াম ক্যাটাগরির সিটে এই অফার প্রযোজ্য নয়। PVR এর 99 টাকার টিকিটে মুভি দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করে টিকিট বুক করতে পারবেন।

জানিয়ে রাখি মাল্টিপ্লেক্স সিনেমা চেইন PVR Cinema কিছু দিন আগে তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে এই কথা ঘোষণা করেছিল। পিভিআর জানিয়েছিল 20 জানুয়ারি দর্শকরা মাত্র 99 টাকার বিনিময়ে যে কোনো মুভি দেখতে পারবেন। কোম্পানি বলেছে “আমরা ‘সিনেমা লাভার্স ডে’তে সিনেমার ম্যাজিক ম্যাজিকাল প্রাইসে সেলিব্রেট করছি। আপনারা 20 জানুয়ারি পিভিআরে 99 টাকার বিনিময়ে মুভি দেখতে পারবেন। যে কোনো মুভি, যে কোনো শো, তাড়াতাড়ি বুক করুন আপনার টিকিট।” আরও পড়ুন: জেনে নিন BGMI এর গ্লোবাল ভার্সন PUBG মোবাইলের নতুন আপডেটের ফিচার, কন্টেন্ট এবং রিলিজ ডেট

এইসব রাজ্যে পাওয়া যাবে না এই অফার

মাল্টিপ্লেক্স চেইনের বক্তব্য অনুযায়ী এই 99 টাকার অফার শুধুমাত্র বাছাই করা রাজ্য এবং শহরেই পাওয়া যাবে। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক এবং কেরলে দর্শকদের জিএসটিসহ 100 টাকা দাম দিতে হবে। তেলেঙ্গানার দর্শকদের 112 টাকার সঙ্গে জিএসটি মেটাতে হবে। কোম্পানি জানিয়ে দিয়েছে পণ্ডিচেরীসহ কিছু কেন্দ্রশাসিত অঞ্চলে এই অফারের সুবিধা পাওয়া যাবে না। এছাড়া আরও জানানো হয়েছে যে কোনো সময়ে এবং কোনো নোটিশ ছাড়াই এই অফার বন্ধ করে দেওয়া হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here