Nothing এর সাব ব্র্যান্ড CMF তাদের প্রথম Clip Pro ওয়্যারলেস ইয়ারবাডস লঞ্চ করেছে। এটি কোম্পানির প্রথম ক্লিপ-অন ওপেন-ইয়ার TWS। এই ডিভাইস দীর্ঘ সময় পর্যন্ত পড়ে থাকার জন্য ডিজাইন করা হয়েছে। আপাতত এই CMF Clip Pro কিছু সিলেক্টেড বাজারে পেশ করা হয়েছে। আগামী সেপ্টেম্বর মাস থেকে এটি অন্যান্য গ্লোবাল মার্কেটেও সেল করা হবে। তবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই ডিভাইস ভারতে লঞ্চ করা হবে না। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ইয়ারবাডস সম্পর্কে।
CMF Clip Pro এর ডিজাইন
CMF Clip Pro ইয়ারবাডে ওপেন-ইয়ার ক্লিপ-অন ডিজাইন দেওয়া হয়েছে। এই ইয়ারবাডের একটি অংশ কানের পেছন দিকে থাকবে এবং অপর অংশ কানের লতির ভেতর থাকবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এতে 3-Point Clip ডিজাইন ব্যাবহার করা হয়েছে, যা কানের ওপর চাপ সবদিকে সমানভাবে ছড়িয়ে দেয়। এর ফলে দীর্ঘ সময় পর্যন্ত ব্যাবহারের পরও কোনো অসুবিধা হবে না। এই ডিভাইসটি Dark Grey, Light Grey এবং Coral কালার অপশনে পেশ করা হয়েছে।
CMF Clip Pro ইয়ারবাডে tactile buttons দেওয়া হয়েছে এবং চার্জিং কেসে একটি rotating dial যোগ করা হয়েছে। এর সাহায্যে ইউজাররা ভলিউম অ্যাডজাস্ট করতে পারবেন, মিউজিক প্লেব্যাক কন্ট্রোল করতে পারবেন, কল ম্যানেজ করতে পারবেন এবং স্মার্টফোনের সঙ্গে পেয়ারিং করতে পারবেন।
CMF Clip Pro এর ফিচার
সুন্দর অডিও এক্সপেরিয়েন্সের জন্য CMF Clip Pro ইয়ারবাডে 10.8mm ডুয়েল ম্যাগনেট ডায়নামিক ড্রাইভার দেওয়া হয়েছে। এতে Ultra Bass Technology যোগ করা হয়েছে, যা লো-ফ্রিকোয়েন্সি সাউন্ড সুন্দর করে তোলে। এই ডিভাইসে LDAC, AAC এবং SBC codecs অডিও কোয়ালিটি সাপোর্ট রয়েছে।
CMF Clip Pro ইয়ারবাডে Sound Seal System ফিচার দেওয়া হয়েছে। এর ফলে মিড এবং হাই ফ্রিকোয়েন্সি ম্যানেজ করে অডিও লিকেজ কম করার জন্য ডিজাইন করা হয়েছে। কলিঙের জন্য এতে 4 HD মাইক্রোফোন এবং VPU-powered Clear Voice Technology যোগ করা হয়েছে। এই টেকনোলজি পারিপার্শ্বিক আওয়াজ কম করে ইউজারদের কথা জোরালো করে তোলে।
এই ইয়ারবাডে 60mAh ব্যাটারি রয়েছে, যা একবার ফুল চার্জে 10 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক এবং 6.5 ঘন্টা পর্যন্ত কলিং টাইম দিতে সক্ষম। অপরদিকে 475mAh ব্যাটারি সহ চার্জিং কেসের দৌলতে মোট 32.5 ঘন্টা মিউজিক প্লেব্যাক ও 25 ঘন্টা টকটাইম পাওয়া যাবে।
CMF Clip Pro এর দাম এবং সেল
আগামী 15 আগস্ট থেকে ইউকে, আমেরিকা এবং জাপানে CMF Clip Pro সেল করা হবে। এই ইয়ারবাডের দাম 99 ডলার (প্রায় 9,400 টাকা) রাখা হয়েছে। এর পর সেপ্টেম্বর মাস থেকে এটি ইউরোপ ও অন্যান্য গ্লোবাল মার্কেটে বিক্রি করা হবে।












