8100mAh ব্যাটারি এবং 108MP ক্যামেরা সহ গ্লোবাল বাজারে লঞ্চ হল Honor X7e Plus 4G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

গত জুলাই মাসে Honor তাদের 8100mAh battery এবং Snapdragon 4 Gen 4 প্রসেসর সহ Honor X7e Plus 5G স্মার্টফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করেছিল। তবে কাতারের বাজারে স্মার্টফোনটি প্রাথমিক 26 হাজার টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এবার কোম্পানি এই ফোনের LTE মডেল পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে Honor X7e Plus 4G ফোনটি বড় ব্যাটারি, এআই ফিচার এবং ওয়াটার প্রুফিং ফিচার সহ লঞ্চ করা হয়েছে।

Honor X7e Plus 4G ফোনের ডিটেইলস 

Honor X7e Plus 4G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 এবং MagicOS 10 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে Qualcomm Snapdragon 685 প্রসেসর দেওয়া হয়েছে। এই 6ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী অক্টাকোর প্রসেসর, যা 1.9GHz থেকে 2.8GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম।

কোম্পানির গ্লোবাল ওয়েবসাইটের মাধ্যমে Honor X7e Plus 4G ফোনটি 6GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে Honor RAM Turbo ফিচার যোগ করা হয়েছে। এই ফিচারের সাহায্যে ফোনের 6GB ফিজিক্যাল RAM এবং 6GB ভার্চুয়াল RAM ব্যাবহারে 12GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। জানিয়ে রাখি আপাতত Honor ফোনটি 256GB সিঙ্গেল স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই ফোনে ব্লুটুথ ও ওয়াইফাই কানেক্টিভিটির পাশাপাশি NFC সাপোর্ট রয়েছে।

Honor X7e Plus 4G ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব বড় ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 8100mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি সিঙ্গেল চার্জে দীর্ঘমেয়াদী ব্যাকআপ দিতে সক্ষম। কোম্পানির ফোনটি 6 বছরের ব্যাটারি হেলথ সহ লঞ্চ করা হয়েছে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য Honor X7e Plus 4G ফোনে 45W SuperCharge ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

Honor X7e Plus 4G ফোনে 1592 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.87-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই টিএফটি এলসিডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ- হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1020nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই কম দামের ফোনটিতে Low Blue Light এবং Dynamic Dimming এর মতো ফিচার যোগ করা হয়েছে। ফলে অনেকক্ষণ পর্যন্ত ফোন ব্যাবহারের প্রো চোখের ক্ষতি কম হবে।

ফোটোগ্রাফির জন্য Honor X7e Plus 4G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 108-মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 5-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 + IP69 + IP69K রেটিং দেওয়া হয়েছে।

Honor X7e Plus 4G ফোনটি SGS সার্টিফায়েড ডিউরেবল বডি সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি 2.5 মিটার উঁচু থেকে ফোনটি মাটিতে পড়ে গেলে, গরম লিকুইড বা তেলের ওপরে পড়লেও সুরক্ষিত থাকবে। জানিয়ে রাখি Honor X7e Plus ফোনটিতে ডেডিকেটেড AI Button দেওয়া হয়েছে, ফলে সিঙ্গেল কাছে একাধিক এআই ফিচার ব্যবহার করা যাবে।

গ্লোবাল বাজারে Honor X7e Plus 4G স্মার্টফোনটি GB RAM + 256GB স্টোরেজ সহ লিস্টেড হয়েছে। তাই বিভিন্ন বাজারে ফোনটি আলাদা আলাদা দামে সেল করা হবে। এই স্মার্টফোনটি Sunrise Orange, Desert Gold এবং Velvet Black কালার অপশনে লঞ্চ করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়নি।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here