Nothing এর সাব-ব্র্যান্ড CMF ভারতে CMF Phone 1 নামে প্রথম ফোন লঞ্চ করতে চলেছে৷ কোম্পানির তরফে ফোনটির লঞ্চের তারিখ জানানো হয়েছে। এই ডিভাইসটি 8 জুলাই ভারতীয় মার্কেটে লঞ্চ হবে। CMF Watch Pro 2 এবং CMF Buds Pro 2 এর মতো গ্যাজেটগুলিও এর সঙ্গে লঞ্চ হবে৷ এই নতুন স্মার্টফোনটি লো বাজেটে পাওয়ারফুল ফিচার সাপোর্ট করবে বলে অনুমান করা হচ্ছে। এই পোস্টে ফোনের টিজার ভিডিও এবং অন্যান্য সম্ভাব্য ডিটেইলস জানানো হল।
CMF Phone 1 লঞ্চের তারিখ
- কোম্পানি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X এবং ই-কমার্স সাইট Flipkart এ একটি নতুন টিজার প্রকাশ করেছে।
- কোম্পানির তরফে জানানো হয়েছে যে CMF Phone 1 ফোনের সাথে Watch Pro 2 এবং Buds Pro 2 লঞ্চ হবে।
- এই সমস্ত প্রোডাক্ট 8 জুলাই ব্রিটিশ সময় 10:00 টায় লঞ্চ হবে। ভারতে ইভেন্টটি দুপুর 2:30 মিনিটে দেখা যাবে।
- যদিও টিজার ভিডিওতে খুব বেশি কিছু প্রকাশ করা হয়নি তবে কোম্পানি ফোন এবং অন্যান্য প্রোডাক্টগুলিকে তিনটি সার্কুলার রিং এর মাধ্যমে দেখিয়েছে।
- এই স্মার্টফোনটি কমলা এবং কালো রঙের কালার অপশনে লঞ্চ হবে বলেও জানা গেছে।
- কোম্পানির মতে আগামী দিনে ফোনটি সম্পর্কে আরও ডিটেইলস শেয়ার করা হবে।
A wonderful turn of events.
Buds Pro 2 and Watch Pro 2 join Phone 1 in the new CMF by Nothing line-up.
Learn everything at our next Community Update on 8 July 2024, 10:00 BST. pic.twitter.com/we04dldkBa
— CMF by Nothing (@cmfbynothing) June 18, 2024
CMF Phone 1 ফোনের দাম (লিক)
লিক অনুযায়ী CMF Phone 1-এর বেস মডেলের 6GB RAM + 128GB স্টোরেজটি 19,999 টাকা দামে লঞ্চ হতে পারে। এই দামটি বক্সে আসতে পারে তবে অফারে ফোনটি প্রায় 17,000 টাকা দামে পাওয়া যাবে বলে অনুমান করা হচ্ছে।
CMF Phone 1 ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)
- ডিসপ্লে: CMF ফোন 1-এ একটি 6.67-ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে থাকতে পারে। এটি 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে।
- প্রসেসর: এই ডিভাইসটিতে প্রসেসর 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত MediaTek Dimensity 7300 অক্টা-কোর থাকবে।
- মেমরি: CMF Phone 1 দুটি স্টোরেজ অপশনে লঞ্চ হতে পারে। যেখানে 128GB স্টোরেজ এবং 256GB স্টোরেজ এবং 6GB র্যাম সাপোর্ট থাকতে পারে।
- ক্যামেরা: CMF Phone 1-এ ডুয়াল রেয়ার ক্যামেরা থাকবে বলে অনুমান করা হচ্ছে। এর ব্যাক প্যানেলে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি লেন্স ইনস্টল করা যেতে পারে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি 16MP লেন্স থাকতে পারে।
- ব্যাটারি: CMF Phone 1 ফোনে একটি বড় 5,000mAh ব্যাটারি থাকবে, যা 33W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে।
- OS: এই মোবাইলটি Android 14 বেসড Nothing OS 2.6 এ লঞ্চ হতে পারে।









