শীঘ্রই Nothing এর সাব-ব্র্যান্ড CMF তাদের আপকামিং CMF Phone 3 Pro স্মার্টফোনটি লঞ্চ করতে পারে। আসন্ন স্মার্টফোনটি গত বছরের CMF Phone 2 Pro স্মার্টফোনের সাক্সেসার হতে চলেছে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে জানানো হয়নি, তবে নতুন রিপোর্ট অনুযায়ী সম্ভাব্য স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। তাই স্মার্টফোনটি বড় আপগ্রেড সহ লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক CMF Phone 3 Pro ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
লিক অনুযায়ী আপকামিং CMF Phone 3 Pro ফোনটির প্রসেসরের ক্ষেত্রে পরিবর্তন দেখা যাবে। এই ফোনটিতে Snapdragon 7s Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে। এটি কোম্পানির আগের ট্রেন্ডের থেকে অনেকটাই আলাদা হতে চলেছে, কারণ আগের CMF Phone 2 Pro ফোনটিতে MediaTek Dimensity 7300 Pro প্রসেসর দেওয়া হয়েছে। প্রসেসরের দিক দিয়ে নতুন মডেলটি বেশ শক্তিশালী হতে পারে।
CMF Phone 3 Pro ফোনটির লুক আগের মডেলের মতো রাখা হলেও, এর রেয়ার প্যানেলের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন করা হবে। লিক স্কেচ অনুযায়ী ফোনে ফ্ল্যাশের স্থান পরিবর্তন করা হতে পারে এবং তৃতীয় ক্যামেরা সেন্সর অন্য দুটি ভার্টিক্যাল ক্যামেরা থেকে কিছুটা আলাদা রাখা হতে পারে।
ব্যাটারির ক্ষেত্রেও CMF Phone 3 Pro ফোনটিতে বড় আপগ্রেড পাওয়া যাবে। রিপোর্ট অনুযায়ী ফোনটিতে প্রায় 5,090mAh টাইপিক্যাল ব্যাটারি দেওয়া হতে পারে, তবে মার্কেটিং ক্যাপাসিটি 5,400mAh থেকে 5,500mAh এর মধ্যে থাকতে পারে। একইসঙ্গে ফোনটিতে 45W ফাস্ট চার্জিং ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে। আগের মডেলটিতে 33W চার্জিং ফিচার দেওয়া হয়েছিল।
CMF Phone 3 Pro ফোনটিতে 1080×2392 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড AMOLED প্যানেল দেওয়া হতে পারে। এই স্ক্রিনে সেন্টার পাঞ্চ হোল কাটআউট থাকতে পারে। অন্যদিকে এইবার কোম্পানির ফোনটিতে মেটাল ফ্রেম দেওয়া হতে পারে। ফলে আগের প্লাস্টিক ফ্রেমের তুলনায় বেশি প্রিমিয়াম ফিল পাওয়া যাবে। এখনও পর্যন্ত ফোনের ডিসপ্লে সাইজ সম্পর্কে জানা যায়নি।
আপকামিং CMF Phone 3 Pro স্মার্টফোনটি স্টাইলিশ ডিজাইন, শক্তিশালী ব্যাটারি এবং নতুন Snapdragon প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। আপকামিং ফোনের অফিসিয়াল তথ্য পাওয়ার পরই, আমরা এই বিষয়ে পরামর্শ দিতে পারব। তবে আগের মডেলটির প্যাটার্নে চোখ রাখলে দেখা যায় এটি কম দামে ইউনিক এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। যারা আগামী দিনে ইউনিক ডিজাইনের স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। ভবিষ্যতে এই বিষয়ে নতুন তথ্য পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।










