Home খবর এই OTT প্ল্যাটফর্মে দেখা যাবে আয়ুষ্মান খুরানা অভিনীত হিট ছবি Doctor G 

এই OTT প্ল্যাটফর্মে দেখা যাবে আয়ুষ্মান খুরানা অভিনীত হিট ছবি Doctor G 

আয়ুষ্মান খুরানা অভিনীত Doctor G বড় পর্দায় দর্শকদের মুগ্ধ করার পর এবার OTT-তে রিলিজের জন্য প্রস্তুত। আপনি যদি এই সিনেমাটি বড় পর্দায় না দেখে থাকেন তাহলে শীঘ্রই OTT-তে এই সিনেমাটি দেখতে পারবেন। ‘Doctor G’-তে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, রাকুলপ্রীত সিং এবং শেফালি শাহ। আয়ুষ্মান খুরানা এই সিনেমায় একজন পুরুষ স্ত্রীরোগ বিশেষজ্ঞের ভূমিকায় অভিনয় করেছেন।

এই OTT প্ল্যাটফর্মে দেখতে পাবেন Doctor G

আয়ুষ্মান খুরানার এই সিনেমাটি OTT প্ল্যাটফর্ম Netflix-এ রিলিজ হবে। Netflix তাদের ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে এটি প্রকাশ করেছে। 11 ডিসেম্বর Netflix এ দেখা যাবে Doctor G অর্থাৎ 11 ডিসেম্বর থেকে ছবিটি স্ট্রিম করা হবে।

এই সিনেমায় গাইনোকোলজির ডাক্তার হয়েছেন আয়ুষ্মান

আয়ুষ্মান খুরানা প্রায় সব সিনেমাতেই তার ফ্যানদের একটি ভিন্ন ধরনের চরিত্র উপহার দিয়েছেন। এই সিনেমাতেও তার ব্যতিক্রম হয়নি। এই সিনেমায় আয়ুষ্মান খুরানা ডাঃ উদয় গুপ্তের ভূমিকায় অভিনয় করেছেন যে একজন মেডিকেলের ছাত্র এবং সে একজন অর্থোপেডিক সার্জন হতে চান। এই সিনেমায় কমেডির পাশাপাশি সামাজিক সচেতনতা রয়েছে, তবে শেষ পর্যন্ত সে একজন সফল স্ত্রীরোগবিদ হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।

যদিও প্রথম প্রথম মহিলারা তাকে একজন পুরুষ স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে গ্রহণ করতে পারে নি। তারা উদয় গুপ্তের কাছ থেকে চিকিৎসা নিতে দ্বিধাবোধ করত। যার ফলে উদয় গুপ্তকে অনেক সংগ্রাম করতে হয়েছে এবং শেষ পর্যন্ত সে সফল হয়েছে। এই বিষয়ে, শেফালি শাহ এবং রাকুলপ্রীত কীভাবে তাকে সাহায্য করে সেটা এই সিনেমায় দেখানো হয়েছে।

দর্শকদের পছন্দ হয়েছে Doctor G

14 অক্টোবর সিনেমাহলে মুক্তি পেয়েছে ‘Doctor G’।এই সিনেমায় আয়ুষ্মান খুরানার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন