MWC 2025 এর মঞ্চে একসঙ্গে ছয়টি স্মার্টফোন লঞ্চ করল এই ব্র্যান্ড, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

Doogee MWC 2025 ইভেন্টে তাদের নতুন 6 ফোন লঞ্চ করেছে। এর মধ্যে তিনটি V Max Play, Blade GT Ultra এবং S200 Plus রাগেড ডিভাইস রয়েছে। একইসঙ্গে Pure 70 এবং Pure 70 Pro (এটি P70 নামেও জানা যায়) এবং Moment 60 (এটি M60 নামেও জানা যায়) ফোনগুলিও রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ডিটেইলস সম্পর্কে।

Doogee V Max Play এর ডিটেইলস

V Max Play ফোনটিতে শক্তিশালী 22,000mAh ব্যাটারি এবং ক্যাম্পিং লাইট দেওয়া হয়েছে। এছাড়াও এতে একটি বিল্ট ইন প্রোজেক্টর রয়েছে, এর দৌলতে যে কোনো জায়গায় বিনোদনের সেরা এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

Doogee V Max Play ফোনের 6.78 ইঞ্চির Full HD+ ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ফোনটি Mediatek 7300 চিপসেট, 12GB RAM এবং 512GB স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে 108MP সেন্সর ক্যামেরা রয়েছে এবং ক্যাম্পিং লাইট সহ Mood Light দেওয়া হয়েছে। এটি আলাদা লাইটিং সোর্স হিসেবে কাজ করে। ফোনটি

Android 14, Bluetooth 5.4 এবং AI- সাপোর্টেড ইমেজ এডিটিং ও ডকিউমেন্ট ক্রিয়েশন ক্ষেত্রে ভালো পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনটির থিকনেস মাত্র 10.5mm রয়েছে। এই ফোনটিতে LED প্রজেক্টার সহ 20MP নাইট ভিসন ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 33W ফাস্ট চার্জিং এবং 15W রিভার্স চার্জিং সাপোর্টেড 22,000mAh ব্যাটারি রয়েছে, ফলে এটি পাওয়ার ব্যাঙ্ক হিসেবে কাজ করে।

Doogee Blade GT Ultra এর ডিটেইলস

Doogee কোম্পানির বক্তব্য অনুযায়ী এখনও পর্যন্ত Blade GT Ultra ফোনটি সবচেয়ে হাল্কা এবং অত্যন্ত পাতলা ফোন, এর থিকনেস মাত্র 10.5mm হবে, এটি V Max ফোনের সমান। এই ফোনে Dimensity 7300 চিপসেট এবং 16GB RAM সহ 512GB স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটি ক্যামেরা “100MP” হিসেবে লিস্টেড রয়েছে, তবে এই ফোনটিতে 108MP সেন্সর থাকবে, যা পিক্সেল বাইনিঙের মাধ্যমে 12MP ইমেজ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

Blade GT Ultra ফোনের ব্যাক প্যানেলে ডায়নেমিক লাইটিং ইফেক্ট রয়েছে। এই কনসেপ্ট এর আগে আমরা Nothing ফোনে দেখেছিলাম। এই বিভিন্ন মোড রয়েছে, যা নোটিফিকেশন লাইট, লো ব্যাটারি অ্যালার্ট বোঝা যায়। এটি ‘ফ্লন্ট ইয়োর স্টাইল’ এর জন্য ব্যাবহার করা হয়।

যারা মেকা ডিজাইন এবং রাগড ডিভাইস পছন্দ করেন, এই ফোনটি সেইসব টেক enthusiasts এর জন্য ডিজাইন করা হয়েছে। Doogee এটিকে “ফিউচারেস্টিক অ্যাস্থেটিক্স” বলে জানিয়েছে এবং Ultra ফোনটিকে “স্টাইল, পারফরমেন্স এবং রাগেড ডিউরেবিলিটির পারফেক্ট মিক্স” বলা হয়েছে।

Doogee S200 Plus এর ডিটেইলস

S200 সিরিজেও (এখানে S এর মানে Speed) মেকা ডিজাইন রয়েছে, তবে ব্যাক প্যানেলে একটি সেকেন্ডারি স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনে 1.32 ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 466 x 466 পিক্সেল রেজোলিউশন সহ 60Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই অডিও কন্ট্রোল একটি স্টাইলিশ ক্লক হিসেবে কাজ করে।

Doogee S200 Plus ফোনটিতে Dimensity 7300 চিপসেট দেওয়া হয়েছে। এটি ভ্যানিলা S200 মডেলের Dimensity 7050 চিপসেটের তুলনায় কিছুটা ভালো। এই ফোনটিতে 512GB স্টোরেজ রয়েছে, যা নন-প্লাস ভেরিয়েন্টের তুলনায় দ্বিগুণ। এছাড়া 100MP মেইন ক্যামেরা এবং 120Hz রিফ্রেশ রেট সহ প্রাইমারি স্ক্রিন রয়েছে। এই ফোনটি মিস্টিক ব্ল্যাক, বোক্লেনিক রেড ও স্যাম্পেয়ান গোল্ড মতো তিনটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে। এই ফোনের থিকনেস 19.1mm।

Doogee P70 এবং P70 Pro এর ডিটেইলস

P70 এবং P70 Pro ফোনের ডিজাইন অনেকটাই একইরকম রয়েছে। এই ফোনে 6.73 ইঞ্চির 2.5D কার্ভ AMOLED ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে।

P70 ফোনটিতে Mediatek Dimensity 7050 চিপসেট রয়েছে, তবে P70 Pro ফোনে Dimensity 7300 চিপসেট দেওয়া হয়েছে। দুটি ফোনের ব্যাক প্যানেলে 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। তবে P70 Pro ফোনে 5x অপ্টিক্যাল জুম সহ 8MP পেরিস্কোপ টেলিফটো লেন্সও রয়েছে।

দুটি P70 মডেলে 16GB RAM দেওয়া হয়েছে, তবে ভ্যানিলা P70 মডেলে 512GB স্টোরেজ রয়েছে। অন্যদিকে P70 Pro ফোনে 1TB স্টোরেজ দেওয়া হয়েছে। ফোন দুটিতে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এছাড়া ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

Doogee M60 এর ডিটেইলস

কোম্পানির পক্ষ থেকে একটি প্রোজেক্টর ফোন লঞ্চ করা হয়েছে, রাগেড ফোন নয় এটিকে Moment 60 (M60) ফোন বলে জানানো হয়েছে। এই ফোনটিতে 76 ANSI লিউমেনস ব্রাইটনেস সহ 854 x 480 রেজোলিউশন স্ক্রিন প্রোজেক্ট করতে পারে, যা 2-মিটার রেঞ্জে কাজ করে।

এই ফোনটির থিকনেস 9.5mm এবং এটিতে একটি কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। এটি 30dB থেকে কম আওয়াজে কাজ করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই প্রোজেক্টর অফিস বা বেডরুমের মতো পরিবেশেও সহজেই ব্যাবহার করা যাবে। ফোনটিতে 6.79 ইঞ্চির HD+ স্ক্রিন, 50MP প্রাইমারি ক্যামেরা এবং 5MP সেলফি ক্যামেরা রয়েছে। এই ফোনটিতে Unisoc T606 চিপসেট ও 8GB RAM এবং 256GB স্টোরেজ অপশন দেওয়া হয়েছে। এই ফোনটি Android 14 অপারেটিং সিস্টেম সহ কাজ করে। এই ফোনটিতে OTG রিভার্স চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

জানিয়ে রাখি Doogee তাদের প্রেস রিলিজে Moment 60 Pro এবং Moment 60 Max নামে দুটি ডিভাইসের কথা জানানো হয়েছে। তবে এই সম্পর্কে কোনো ধরনের অফিসিয়াল তথ্য শেয়ার করা হয়নি। পরবর্তী সময়ে এই ফোনের দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে জানানো হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here