Home কৌশল Jio দিচ্ছে বাড়ি বসে টাকা কামানোর সুযোগ, জেনে নিন কিভাবে করবেন আয়

Jio দিচ্ছে বাড়ি বসে টাকা কামানোর সুযোগ, জেনে নিন কিভাবে করবেন আয়

বাড়ি বসে টাকা কামানোর অনেক উপায় আছে, কিন্তু আজ আমরা এমন এক পদ্ধতি সম্পর্কে আলোচনা করতে চলেছি যা অত‍্যন্ত সহজ হ‌ওয়ার পাশাপাশি যথেষ্ট সুরক্ষিত‌ও। যদি আপনাকে বলা হয় যে রিলায়েন্স জিও ঘরে বসে অর্থ উপার্জনের সুযোগ নিয়ে এসেছে, আপনি কি বিশ্বাস করবেন? আজ্ঞে হ‍্যাঁ, এটাই সত্যি। আসলে টেলিকম কোম্পানি রিলায়েন্স জিওর কাছে একটি সার্ভিস আছে। এই পরিষেবার মাধ্যমে গ্ৰাহকরা বাড়ি বসে টাকা কামাতে পারবেন। এই সার্ভিসের নাম Jio POS Lite, যা বেশ কিছু সময় আগে পেশ করা হয়েছিল। যদি এবিষয়ে আপনি কিছু না জেনে থাকেন তবে এই পোস্টটি আপনার জন্যই। এই পোস্টে আমরা জিওর Jio POS Lite পরিষেবা সম্পর্কে আলোচনা করতে চলেছি।

Jio POS Lite কি?

এটি রিলায়েন্স জিওর একটি অ্যাপ, যা আপাতত অ্যান্ড্রয়েড প্ল‍্যাটফর্মের ক্ষেত্রে কার্যকর। একে টাকা কামানোর একটি ভালো উপায় মনে করা হয়। গত বছর অর্থাৎ 2020 সালে কোম্পানির পক্ষ থেকে এই পরিষেবা চালু করা হয়েছিল। Jio POS Lite অ্যাপটি আসলে একটি কমিউনিটি রিচার্জ অ্যাপ, যা শুধুমাত্র নিজের নয় বরং অন‍্যান‍্য ফোন ইউজারদের রিচার্জ করলেও টাকা দেয়। এই অ্যাপের মাধ্যমে অন‍্য কোনো ব‍্যাক্তির নাম্বার রিচার্জ করলে 4.16 শতাংশ কমিশন পাওয়া যায়। উদাহরণস্বরূপ কারোর নাম্বারে 100 টাকা রিচার্জ করলে ইউজার 4 টাকার সামান্য বেশি কমিশন পাবেন। চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই অ্যাপ ব‍্যবহার করতে হয়।

Jio POS Lite অ্যাপ থেকে কিভাবে টাকা কামাবেন?

  1. সবার আগে নিজের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে Jio POS Lite অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করুন। ইনস্টল হয়ে গেলে ওপেন করুন।
  2. এই অ্যাপটি ওপেন করার পর এটি অন‍্যান‍্য অ্যাপের মতো কিছু পারমিশন চাইবে, সেগুলি অ্যালাউ করে দিন।
  3. এবার ‘Register Now’ অপশনে ট‍্যাপ করুন।
  4. এখানে নিজের ইমেইল আইডি ও জিও মোবাইল নাম্বার লিখুন।
  5. এরপর Recharge Partner অপশনে ট‍্যাপ করুন।
  6. নিচের দিকে ‘Generate OTP’ অপশন দেখা যাবে, এতে ট‍্যাপ করুন। এবার আগে লেখা জিও নাম্বারে একটি ‘OTP’ আসবে, সেটি এন্টার। এরপর নাম ও ইমেইল আইডি জিজ্ঞাসা করা হবে।
  7. এখানে নিজের লোকেশন‌‌ও সেট করতে হবে। এবার ‘টার্ম অ্যান্ড কন্ডিশন’ চেক করে নিচের Continue বাটনে ট‍্যাপ করুন।
  8. এরপর লগ‌ইনে ট‍্যাপ করতে হবে। এখানে নাম্বার এন্টার করার পর আপনার নাম্বারে একটি OTP পাঠানো হবে। এটি ভ‍্যালিডেট করুন।
  9. বারবার লগইন করার ঝামেলা থেকে বাঁচার জন্য এখানে mPIN সেট করার অপশন পাওয়া হবে।
  10. নিজের পছন্দসই পিন সেট করার পর সেট‌আপে ট‍্যাপ করুন।
  11. রেজিস্ট্রেশন হয়ে গেলে চারটি অপশন দেখা যাবে। এখানে প্রথম অপশন রিচার্জের, দ্বিতীয় অপশনটি মাই আর্নিংসের, লোড মানী এবং চতুর্থ অপশন পাসবুক।
  12. ইউজারদের সবার আগে প্রথম অপশন অর্থাৎ রিচার্জে ট‍্যাপ করুন। এখান থেকে যে কোনো নাম্বারে রিচার্জ করা যাবে। এর থেকেই আয় হবে। যা উপার্জন হবে তা মাই আর্নিংসে দেখা যাবে।
  13. জানিয়ে রাখি কোনো নাম্বার রিচার্জ করার আগে আপনার অ্যাকাউন্টে কমপক্ষে 500 টাকা ব‍্যালেন্স অ্যাড করতে হবে। টাকা অ্যাড করার জন্য ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ও অনলাইন ব‍্যাঙ্কিং ব‍্যবহার করা যাবে।
  14. এখানে 500 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত যোগ করার সুযোগ আছে।
  15. আবার মনে করিয়ে দিই, যে নাম্বার রিচার্জ করলে এখান থেকে শতকরা 4.16 টাকা করে পাওয়া যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন