Home খবর 420 কিলোমিটার রেঞ্জ সহ লঞ্চ হল BYD 2023 Dolphin ইলেকট্রিক গাড়ি, জেনে নিন দাম  

420 কিলোমিটার রেঞ্জ সহ লঞ্চ হল BYD 2023 Dolphin ইলেকট্রিক গাড়ি, জেনে নিন দাম  

2023 সাল শুরুর আগে ইলেকট্রিক গাড়ির মার্কেটে ধামাকার জন্য প্রস্তুত BYD একটি নতুন ই-কার লঞ্চ করেছে। কোম্পানি চীনে এই নতুন ই-কারটি 2023 Dolphin নামে পেশ করেছে। ডিজাইনের দিক থেকে এই গাড়িটি নিঃসন্দেহে যে কাউকে আকৃষ্ট করতে পারে। এই গাড়িটির বিশেষত্ব সম্পর্কে কোম্পানির দাবি যে এই ই-কারটি সিঙ্গেল চার্জে 420 কিলোমিটার পর্যন্ত চালানো যাবে। এটি কোম্পানির ই-প্ল্যাটফর্ম 3.0 তে তৈরি করা হয়েছে। এছাড়াও এতে LPF ব্লেড ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আরও পড়ুন: 16GB RAM এবং 120W চার্জিং সহ লঞ্চ হল এই শক্তিশালী ফোনটি, কয়েক মিনিটেই হয়ে যাবে চার্জ! 

BYD 2023 Dolphin ইলেকট্রিক গাড়ির দাম

BYD 2023 Dolphin ইলেকট্রিক গাড়ির দাম রাখা হয়েছে US$16,700। ভারতীয় মূল্য অনুযায়ী এর দাম 13 লাখ 83 হাজার টাকা। এই গাড়িটি শুধুমাত্র চীনে সেল করা হবে। এছাড়া অন্যান্য মার্কেটে এই ই-কারের লঞ্চ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

BYD 2023 Dolphin ইলেকট্রিক গাড়ির ডিজাইন

এই ই-কারটি কোম্পানি ই-প্ল্যাটফর্ম 3.0 তে তৈরি করেছে। Dolphin EV এর শেপ বেশ সাধারণ এবং স্টাইলিশ। এর ভেতরে একটি ফ্ল্যাট বটম মাল্টিফাংশন স্টিয়ারিং হুইল রয়েছে। এছাড়াও একটি 5-ইঞ্চি ফুল LCD ইন্সট্রুমেন্ট প্যানেল রয়েছে এবং গাড়িটি একটি 12.8-ইঞ্চি সেন্ট্রাল কন্ট্রোল স্ক্রিন সাপোর্ট করে।এই গাড়িটির ডায়মেনশন 4070/1770/1570 mm। আরও পড়ুন: ব্যাপকহারে কমে গেল মেড ইন ইন্ডিয়া স্মার্টফোনের চাহিদা! কেন মেড ইন ইন্ডিয়া ফোন পছন্দ করছে না গ্রাহকরা জেনে ডিটেইলস 

BYD 2023 Dolphin ইলেকট্রিক গাড়ির ফিচার এবং স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন