বাজেট স্মার্টফোনের জন্য জনপ্রিয় Itel শীঘ্রই বাজারে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে। itel-এর এই স্মার্টফোনটি itel A27 নামে ভারতে প্রবেশ করতে পারে। Itel A27 স্মার্টফোন লঞ্চের ঠিক আগে, এই ফোনটির সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এসেছে। 91Mobiles থেকে সূত্র থেকে আসন্ন itel A27 স্মার্টফোনের ব্যাটারি সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পেরেছে। Itel A27 স্মার্টফোনে 4000mAh ব্যাটারি দেওয়া যেতে পারে। এর আগে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আসন্ন স্মার্টফোন টিজ করার সময়, কোম্পানির তরফে জানানো হয়েছিল যে itel A27-এ একটি বড় ব্যাটারি দেওয়া যেতে পারে।
itel A27 এর স্পেসিফিকেশন
Itel A27 স্মার্টফোনে ফুল স্ক্রিন আইপিএস ডিসপ্লে দেওয়া যেতে পারে। যদি লিক হওয়া রিপোর্ট সত্যি হয় তাহলে itel A27 স্মার্টফোনে 5.45-ইঞ্চি IPS ডিসপ্লে প্যানেল দেওয়া হতে পারে। এছাড়াও ডুয়াল সিকিউরিটি ফিচার- ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক ফিচারও দেখা যাবে itel A27 স্মার্টফোনে। এই স্মার্টফোনটি 2GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা হতে পারে। এর সাথে, এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 11 (গো সংস্করণ) এ চলতে পারে।
itel A27 এর দাম
itel A27 স্মার্টফোনটির দাম ভারতে 6000 টাকার মধ্যে থাকতে পারে। এই স্মার্টফোনটি সেই সব ইউজারদের জন্য তৈরি করা হচ্ছে যারা ফিচার ফোন থেকে স্মার্টফোনে আপগ্রেড করার পরিকল্পনা করছেন।
কবে লঞ্চ হবে Itel A27?
Itel A27 স্মার্টফোন লঞ্চের বিষয়ে বর্তমানে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে মনে করা হচ্ছে যে itel A27 স্মার্টফোনটি মার্চ মাসে ভারতে লঞ্চ হতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
