7,000mAh ব‍্যাটারীযুক্ত Samsung Galaxy M51 এ পাওয়া যাচ্ছে 3,000 টাকার ছাড়, ফোন কেনার এটাই সুবর্ণ সুযোগ

উৎসবের মরশুমকে আরও খুশির ঝরে তুলতে Samsung তাদের বেশ কয়েকটি ফোনে আকর্ষণীয় ডিলস দিচ্ছে। এর মধ্যে অন‍্যতম হল কোম্পানির Galaxy M সিরিজের দুর্দান্ত স্মার্টফোন Samsung Galaxy M51 এর অফার। আকর্ষণীয় ছাড় ও দুর্দান্ত অফারের সঙ্গে ফোনটি আমাজন ইন্ডিয়াতে সেল করা হচ্ছে। Samsung Galaxy M51 ফোনটির দাম 24,999 টাকা, স‍্যামসাং একটি টুইট করে জানিয়েছে ফোনটি এখন মাত্র 19,499 টাকার বিনিময়ে কেনা যাবে। চলুন জানা যাক সম্পূর্ণ অফার সম্পর্কে।

ডিসকাউন্ট

Samsung Galaxy M51 ফোনটি কিনলে 3,000 টাকা ক‍্যাশব‍্যাক দেওয়া হচ্ছে। ই-কমার্স ওয়েবসাইট Amazon এর অফারে ফোনটি 22,499 টাকা দামে লিস্টেড করা হয়েছে। এছাড়াও 3,000 টাকার কার্ড ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।

স্পেসিফিকেশন

Samsung Galaxy M51 ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.7 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটি অক্টাকোর প্রসেসরযুক্ত কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730G চিপসেটে রান করে। এই ফোনে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যায়‌।

ফোটোগ্ৰাফির জন্য ফোনটির ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি Sony IMX682 সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে।

দুর্দান্ত রেয়ার ক‍্যামেরার পাশাপাশি Samsung Galaxy M51 এর ফ্রন্ট ক‍্যামেরাও যথেষ্ট উল্লেখযোগ্য। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে ওপরের দিকে অবস্থিত পাঞ্চ হোল কাট‌আউটের মধ্যে 32 মেগাপিক্সেলের Sony IMX616 সেলফি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই ফ্রন্ট ক‍্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যোগ করা হয়েছে।

কানেক্টিভিটির জন্য Samsung Galaxy M51 এ 4জি এলটিই, ওয়াইফাই, ব্লুটুথ 5 ও ইউএসবি টাইপ সি।পোর্ট দেওয়া হয়েছে। এতে 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক আছে। সিকিউরিটির জন্য ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অবস্থিত। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 7000mAh এর ব‍্যাটারী আছে। এই ফোনে রিভার্স চার্জিং ফিচার‌ও দেওয়া হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here