Gizmore ভারতে তাদের নতুন প্রিমিয়াম স্মার্টওয়াচ Gizmore Glow Luxe লঞ্চ করেছে। লেটেস্ট Gizmore Glow Luxe হল কোম্পানির মেড ইন ইন্ডিয়া স্মার্টওয়াচ, যা একটি বিলাসবহুল এবং প্রিমিয়াম লুক প্রদান করে। এই স্মার্টওয়াচটি সার্কুলার অ্যামোলেট ডিসপ্লে সহ পেশ করা হয়েছে। ইউজাররা এই ঘড়িতে বডি টেম্পারেচার সহ ফিটনেস, হেলথ ট্র্যাকিং ফিচার এবং 100 টিরও বেশি স্পোর্টস মোডের সাপোর্ট পাবেন। এই পোস্টে আমি আপনাদের লেটেস্ট Gizmore Glow Luxe স্মার্টওয়াচ সম্পর্কে বিস্তারিত জানাবো। আরও পড়ুন: Jio কে টেক্কা দেওয়ার জন্য যথেষ্ট BSNL এর এই প্ল্যানটি, 80 দিনের জন্য পাবেন আনলিমিটেড ডেটা, কল এবং SMS এর সুবিধা
Gizmore Glow Luxe এর ফিচার
Gizmore Glow Luxe স্মার্টওয়াচে 1.32-ইঞ্চি সার্কুলার ফুল টাচ HD AMOLED ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস 500 নিটস এবং 390 x 390 পিক্সেলের রেজলিউশন রয়েছে। এই স্মার্টওয়াচটিতে একটি Zync-অ্যালয় ডায়াল রয়েছে, যা এই ঘড়িটিকে একটি প্রিমিয়াম লুক প্রদান করে। এই স্মার্টওয়াচটি IP67 রেটিং সহ পেশ করা হয়েছে।
Gizmore Glow Luxe স্মার্টওয়াচে অনেক ধরনের হেলথ ফিচার যেমন বডি টেম্পারেচার সেন্সর, 24×7 হেলথ হার্ট রেট মনিটর, ম্যানুয়াল ট্র্যাকিং, স্লিপ মনিটর, SpO2 মনিটর এবং 100 টিরও বেশি স্পোর্টস মোডের সাপোর্ট দেওয়া হয়েছে। Gizmore Glow Luxe স্মার্টওয়াচে সিঙ্গেল চার্জে আপনারা 15 দিনের ব্যাকআপ পাবেন।এর সাথে এই ঘড়িতে ব্লুটুথ কলিং ফিচারও দেওয়া হয়েছে। আরও পড়ুন: অসাধারণ স্পেসিফিকেশনের সঙ্গে ভারতে আসছে POCO F5 স্মার্টফোন, চাপে পড়বে OnePlus
এই স্মার্টওয়াচে প্রাইভেসির জন্য লক অপশনও রয়েছে। এছাড়াও স্পোর্টস মোড এবং বেশ কিছু ইউজার ফ্রেন্ডলি ফিচারও রয়েছে। এই ঘড়িটির সাহায্যে ইউজাররা গানও শুনতে পারবেন। এই ঘড়িতে ভয়েস অ্যাসিস্ট্যান্টের জন্য গুগল অ্যাসিস্ট্যান্ট এবং সিরির সাপোর্ট রয়েছে। ইউজাররা এই ঘড়িতে সম্পূর্ণ কাস্টমাইজেশনের অপশন পাবেন। এই ঘড়িটিতে 200টি ওয়াচ ফেসের অপশন আছে।
Gizmore Glow Luxe এর দাম
Gizmore Glow Luxe স্মার্টওয়াচটি Flipkart এবং Gizmore-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে 3,499 টাকায় কেনা যাবে। এই ঘড়িতে লেটার এবং স্টিলের স্ট্রিপ দেওয়া হয়েছে। আরও পড়ুন: দারুণ খবর! মাত্র 239 টাকায় পাওয়া যাবে Jio 5G, 1Gbps স্পিডে চলবে আনলিমিটেড ইন্টারনেট
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










