Home খবর প্রকাশ্যে এল Google Pixel 10 সিরিজের লঞ্চ ডেট, লঞ্চ হবে এইসব ফ্ল্যাগশিপ স্মার্টফোন

প্রকাশ্যে এল Google Pixel 10 সিরিজের লঞ্চ ডেট, লঞ্চ হবে এইসব ফ্ল্যাগশিপ স্মার্টফোন

Google এর আপকামিং ফ্ল্যাগশিপ Pixel 10 সিরিজ সম্পর্কে ক্রমাগত লিক ও রিপোর্ট প্রকাশ্যে এসে চলেছে। সম্প্রতি একটি অ্যাড শুটের সময় এটি দেখা গেছে। এর ফলে ফোনটির নতুন কালার সম্পর্কে জানা গেছে। এবার ফোনটির সম্ভাব্য লঞ্চ ডেট প্রকাশ্যে এসেছে। AndroidHeadlines এর রিপোর্ট অনুযায়ী, আগামী 20 আগস্ট Made by Google ইভেন্টের মঞ্চ থেকে Google Pixel 10 সিরিজ লঞ্চ করা হতে পারে। এই তারিখতি গত বছরের লঞ্চ ডেটের চেয়ে আলাদা। জানিয়ে রাখি কিছু পুরনো রিপোর্টে আপকামিং সিরিজের লঞ্চ ডেট 13 আগাস্ত বলে জানানো হয়েছে। আরও জানা গেছে 28 আগস্ট থেকে এই ফোনের শিপিং শুরু হতে পারে।

Google Pixel 10 সিরিজের লঞ্চ ডেট (লিক)

Google Pixel 10 সিরিজের সম্ভাব্য ডিজাইন

রিপোর্ট অনুযায়ী, Google Pixel 10 সিরিজের ডিজাইনের ক্ষেত্রে কোনো বড় পরিবর্তন দেখা যাবে না। এই সিরিজের লুক অনেকটা Pixel 9 সিরিজের মতোই রাখা হতে পারে।

Google Pixel 10 Pro ফোনের ডিজাইন ও স্পেসিফিকেশন (লিক)

Mystic Leaks টেলিগ্রাম গ্রুপ CoolAPK এ লিক হওয়া Pixel 10 Pro ফোনের রেন্ডার এবং স্পেসিফিকেশন শেয়ার করেছেন। এটিকে ফোনটির DVT (ডিজাইন ভ্যালিডেশন টেস্ট) মডেল বলে জানানো হয়েছে, এটির কোডনেম Blazer।