Home খবর লিক হল Google Pixel 10 সিরিজের মডেলের দাম, সস্তা হতে পারে Pixel 10 Pro Fold স্মার্টফোন

লিক হল Google Pixel 10 সিরিজের মডেলের দাম, সস্তা হতে পারে Pixel 10 Pro Fold স্মার্টফোন

সম্প্রতি লিক রেন্ডারের মাধ্যমে Google Pixel 10 সিরিজ এবং Pixel 10 Pro Fold ফোনের ডিজাইন প্রকাশ্যে এসেছে, এই ডিজাইনের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। অন্যদিকে বেশ কিছু দিন আগেই Pixel 10 ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন লিক হয়েছিল। একইভাবে এবার একটি নতুন রিপোর্টের মাধ্যমে গুগল Pixel 10 সিরিজের দাম সম্পর্কে জানা গেছে। আরও জানা গেছে গুগল তাদের বর্তমান স্ট্র্যাটেজি মেনে আগামী 2028 সাল পর্যন্ত প্রতিটি সিরিজে একটি Pixel A-সিরিজ ফোন, একটি বেস মডেল, দুটি Pro মডেল এবং একটি ফোল্ডেবল ফোন লঞ্চ করা হতে পারে।

Google Pixel 10 সিরিজের দাম (লিক)

গত বছর অগাস্ট মাসে Pixel 9 সিরিজ লঞ্চ করা হয়েছিল। এই বছর একই সময় Google তাদের আসন্ন Pixel 10 সিরিজ পেশ করতে পারে বলে আশা করা হচ্ছে।