গত আগস্ট মাসে গুগল তাদের শক্তিশালী এবং অ্যাডভান্স ‘Pixel 10’ সিরিজ লঞ্চ করেছিল। এই সিরিজের অধীনে Google Pixel 10, Pixel 10 Pro এবং Pixel 10 Pro XL ফোনের পাশাপাশি কোম্পানির প্রথম ফোল্ডেবল স্মার্টফোন Pixel 10 Pro Fold পেশ করা হয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে আরেকটি নতুন এবং সস্তা ফোন পেশ করা হবে বলে শোনা যাচ্ছে এবং এই ফোনটি Google Pixel 10a নামে লঞ্চ করা হবে।
জনপ্রিয় টিপস্টার ইভান ব্লাস Google Pixel 10a ফোনটি সম্পর্কে জানিয়েছেন। টিপস্টার ইন্টারনেটে এই আপকামিং ফোনটির Verizon সার্টিফিকেশন শেয়ার করেছেন। এর ফলে এই আপকামিং ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। এই ফোনটি এই বছর মার্চ মাসে লঞ্চ হওয়া Google Pixel 9a ফোনের সাক্সেসার হিসাবে পেশ করা হবে এবং এটি Pixel 10 সিরিজের অন্যান্য ফোনের চেয়ে সস্তা হবে।
Look what just got certified for use on Verizon’s network. pic.twitter.com/OS5mTa9Zg5
— Evan Blass (@evleaks) December 10, 2025
লিকে বলা হয়েছে Google Pixel 10a ফোনে 6.28-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হবে। এটি অনেকটা Pixel 10 ফোনের মতোই। এই আপকামিং ফোনের স্ক্রিন AMOLED প্যানেল দিয়ে তৈরি হতে পারে এবং 120Hz রিফ্রেশ রেট সাপট করতে পারে।
ফটোগ্রাফির জন্য Google Pixel 10a 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই সেটআপে f/1.7 অ্যাপার্চারযুক্ত 48MP Quad PD প্রাইমারি সেন্সরের সঙ্গে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.2 অ্যাপার্চারযুক্ত 13MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য Google Pixel 10a 5G ফোনে 5100mAh ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে। এটি Pixel 10 ফোনে ব্যাবহৃত 4,970mAh ব্যাটারির চেয়ে বড়, যা ইউজারদের যথেষ্ট পছন্দ হবে। ফোনটির চার্জিং ফিচার সম্পর্কে জানা যায়নি, তবে এতে 30W ফাস্ট চার্জিং স্পীড থাকতে পারে। এতে 15W ওয়্যারলেস চার্জিং ফিচারও দেওয়া হতে পারে।
লিক অনুযায়ী Google Pixel 10a 5G ফোনে 8GB RAM এর সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হবে। মনে করিয়ে দিই আগের Google Pixel 9a ফোনেও 8GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এবং এই ফোনটির দাম রাখা হয়েছিল 49,999 টাকা। তাই Google Pixel 10a 5G ফোনটির দামও 50 হাজার টাকার রেঞ্জে রাখা হবে বলে আশা করা হচ্ছে। তবে এই ফোনটি কবে লঞ্চ করা হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত সঠিক কিছু জানা যায়নি।
আগামী 17 ডিসেম্বর ভারতে OnePlus 15R ফোনটি লঞ্চ হতে চলেছে। এই ফোনটির দামও 45-50 হাজার টাকার রেঞ্জে রাখা হতে পারে। ভারতের বাজারে Google Pixel 10a 5G ফোনটিকে এই ফোনটির সঙ্গেই সবচেয়ে বেশি প্রতিযোগিতায় নামতে হবে। আবার Google Pixel 10a 5G ফোনটির দাম 55 হাজার টাকার রেঞ্জে হলে এই রেঞ্জের Samsung Galaxy S25 FE ফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে।
