Home খবর লিক হল Google Pixel 12 সিরিজের ডিসপ্লে ডিটেইলস, Pro Fold ফোনে পাওয়া যাবে উল্লেখযোগ্য আপগ্রেড

লিক হল Google Pixel 12 সিরিজের ডিসপ্লে ডিটেইলস, Pro Fold ফোনে পাওয়া যাবে উল্লেখযোগ্য আপগ্রেড

Google তাদের আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন Pixel 12 সিরিজের তথ্য প্রকাশ্যে এসেছে। টেক ওয়েবসাইট OVRPlus অনুযায়ী GSMA IMEI ডেটাবেসে Google এর চারটি স্মার্টফোন স্পট হয়েছে। এই সিরিজের অধীনে Google Pixel 12, Pixel 12 Pro, Pixel 12 Pro XL এবং Pixel 12 Pro Fold ফোনগুলি রয়েছে। লিস্টিঙের মাধ্যমে ফোনের মডেল আইডির পাশাপাশি ডিসপ্লে রেজোলিউশন সম্পর্কেও জানা গেছে। তবে এটি একদম প্রাথমিক ডেটাবেস এন্ট্রি এবং লঞ্চের আগে এর পরিবর্তন‌ও হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Google Pixel 12 সিরিজের লিক ডিটেইলস সম্পর্কে।

লিক হল Google Pixel 12 সিরিজের ডিটেইলস

GSMA IMEI ডেটাবেসে Pixel 12 ফোনটি GC0QU আইডি সহ দেখা গেছে। এই স্ক্রিনে 1080 x 2400 পিক্সেল রেজোলিউশন থাকবে বলে জানা গেছে। আগের Pixel 11 ফোনটিতে 1080 x 2424 পিক্সেল রেজোলিউশন রয়েছে। অর্থাৎ নতুন মডেলের হরিজেন্টাল রেজোলিউশন একই রাখা হতে পারে। তবে ভার্টিক্যাল রেজোলিউশন 24 পিক্সেল কম হতে পারে।

Google Pixel 12 Pro মডেলের আইডি GWU59 হবে বলে জানা গেছে এবং স্ক্রিন 1280 x 2824 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করতে পারে। Pixel 11 Pro ফোনের 1280 x 2856 পিক্সেল রেজোলিউশনের তুলনায় এটির ভার্টিক্যাল রেজোলিউশন 32 পিক্সেল কম।

Google Pixel 12 Pro XL ফোনটি G7U1Y মডেল আইডি সহ লিস্টেড হয়েছে। এই স্ক্রিনে 1344 x 2952 পিক্সেল রেজোলিউশন দেওয়া হতে পারে। Pixel 11 Pro XL ফোনটিতে 1344 x 2992 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। এভাবে নতুন মডেলের ভার্টিক্যাল কাউন্ট 40 পিক্সেল কম হতে পারে।

এই তিনটি মডেলের হরিজেন্টাল রেজোলিউশনের ক্ষেত্রে একাধিক পরিবর্তন দেখা যাবে। তাই গুগল তাদের ডিসপ্লে ডিজাইনের বড়সড় পরিবর্তন করার বদলে আসপেক্ট রেশিওর ক্ষেত্রে সাধারণ ফেরবদল করতে পারে। তবে এখনও পর্যন্ত স্ক্রিন সাইজ এবং ফাইনাল পিক্সেল ডেনসিটি সম্পর্কে কিছু জানা যায়নি।

Google Pixel 12 Pro Fold ফোনে বড়সড় ডিসপ্লে আপগ্ৰেডের সম্ভাবনা

Google Pixel 12 সিরিজের সবচেয়ে বড় পরিবর্তন ফোল্ডেবল Pixel 12 Pro Fold ফোনের ক্ষেত্রে দেখা যাবে। GSMA ডেটাবেসে G4D5D মডেল আইডি লিস্টেড হয়েছে। রিপোর্ট অনুযায়ী এই ফোনের ইনার ডিসপ্লেতে 2296 x 2404 পিক্সেল রেজোলিউশন থাকতে পারে।

আগের Pixel 11 Pro Fold ফোনের ইনার ডিসপ্লেতে রেজোলিউশন 2076 x 2152 পিক্সেল দেওয়া হয়েছিল। অর্থাৎ নতুন মডেলের স্ক্রিনের পিক্সেল বাড়ানো হতে পারে। এর ফলে ডিসপ্লের পিক্সেল ডেনসিটি আরও সুন্দর হবে এবং টেক্সট ও ইমেজ আরও শার্প হবে বলে আশা করা হচ্ছে। স্প্লিট স্ক্রিন মাল্টি টাস্কিঙের সময় এটি সবচেয়ে উপযোগী হবে।

সবচেয়ে বড় কথা Pixel 12 Pro Fold ফোনটিতে প্রায় স্কোয়ার শেপের ডিসপ্লে দেওয়া হতে পারে। অর্থাৎ কোম্পানি তাদের বর্তমান ফোল্ডেবল ডিজাইন পুরোপুরি পাল্টে দেওয়ার বদলে আগের ডিজাইন‌ই আরও সুন্দর করে তুলতে পারে।

GSMA IMEI ডেটাবেস লিস্টিঙের মাধ্যমে ডিসপ্লে ছাড়া অন্যান্য ডিটেইলস সম্পর্কে জানা যায়নি। এছাড়া সার্টিফিকেশন সাইটে ফোনটির ব্যাটারি, Tensor চিপ, ক্যামেরা এবং অন্যান্য হার্ডওয়্যার ডিসপ্লে ডিটেইলস লিস্টেড হয়নি। অন্যদিকে Pixel 12 Pro Fold ফোনের আউটার ডিসপ্লে সম্পর্কেও তথ্য প্রকাশ হয়নি।

জানিয়ে রাখি 2027 সালের আগস্ট মাসে আপকামিং Google Pixel 12 সিরিজ লঞ্চ করা হতে পারে। তবে ফোনটি লঞ্চের এখনও বেশ কয়েক মাস দেরি আছে, তাই প্রকাশ্যে আসা ডিসপ্লে ফিচারের পরিবর্তন হতে পারে। ভবিষ্যতে আপকামিং Pixel 12 সিরিজ সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।