Google লঞ্চ করল শক্তিশালী ফিচার ও কম দামের Pixel 4a স্মার্টফোন, ঘোষণা হল Pixel 5 এর

আসতে চলেছে Google Pixel 4a। দীর্ঘদিন ধরেই এই সমালোচনা চলে আসছিল। যেদিন থেকে শোনা গেছে যে কোম্পানি এই ফোনটি ফ্ল‍্যাগশিপ সেগমেন্টের বদলে মিড বাজেট ক‍্যাটাগরিতে লঞ্চ করবে সেদিন থেকেই ভারতীয় ফ‍্যানরা অধীর আগ্রহে এর জন্য অপেক্ষা করছে। কোম্পানির ফ‍্যানদের উৎসাহের বিরাম ঘটিয়ে গুগল তাদের এই লেটেস্ট ফোনটি সামনে নিয়ে এল। অফিসিয়ালি Google Pixel 4a ফোনটি টেক জগতে লঞ্চ করে দিয়েছে। Google Pixel 4a এর সঙ্গে সঙ্গে কোম্পানি Google Pixel 4a 5G এবং Google Pixel 5 সম্পর্কেও ঘোষণা করেছে।

দাম ও সেল

কোম্পানি Google Pixel 4a ফোনটি $349 দামে লঞ্চ করেছে। এই দামটি ভারতীয় টাকার দরে প্রায় 26,300 টাকার কাছাকাছি। আপাতত আমেরিকার মার্কেটে Google Pixel 4a এর প্রিবুকিং শুরু হয়ে গেছে এবং আগামী 20 আগস্ট থেকে সেখানে ফোনটির সেল শুরু হবে। ভারতে ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে কিছু বলা হয়নি তবে আগামী অক্টোবর মাস থেকে এদেশে ফোনটির সেল শুরু হবে। আগামী কিছু দিনের মধ্যেই ভারতেও এর প্রিবুকিং শুরু হয়ে যাবে। ভারতে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে Google Pixel 4a সেল করা হবে।

Google Pixel 4a

গুগল তাদের লেটেস্ট Google Pixel 4a ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে এবং এতে 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 5.81 ইঞ্চির ফুল এইচডি+ ওএল‌ইডি ডিসপ্লেযুক্ত। ফোনের ফ্রন্ট প‍্যানেলের তিনদিক বেজল লেস এবং ওপরের বাঁদিকে পাঞ্চ হোল অবস্থিত। Google Pixel 4a তে অল‌ওয়েজ অন ডিসপ্লে দেওয়া হয়েছে যা এইচডিআর এবং 443 পিপিআই সাপোর্ট করে।

Google Pixel 4a ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে লঞ্চ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730জি চিপসেটে রান করে। কোম্পানি এই ফোনে 6 জিবি র‍্যাম যোগ করেছে যা 128 জিবি মেমরিযুক্ত। এই ফোনে প্রিলোডেড গুগল অ্যাসিসট‍্যান্ট পাওয়া যাবে। এছাড়াও এতে লাইভ ক‍্যাপশন এবং রিয়েল টাইম ট্রান্সস্ক্রিপ্টের মতো অপশন আছে।

ফোটোগ্রাফির জন্য Google Pixel 4a এর ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে স্কয়ার শেপে রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে যা এইচডিআর+, পোর্ট্রেট মোড, নাইট সাইট, ওআইএস এবং ভিডিও স্টেবিলাইজেশন ফিচারযুক্ত। সেলফির জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

Google Pixel 4a ফোনটি 4জি ভোএলটিই ফিচারের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং এতে এন‌এফসি, 3.5 এম‌এম জ‍্যাক ও ইউএসবি টাইপ সি পোর্ট আছে। সিকিউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 3,140 এম‌এএইচ ব‍্যাটারী আছে। Google Pixel 4a ফোনটি জেট ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here