Home খবর BISএ লিস্টিং হল Google Pixel 8a এর ব্যাটারি, গ্লোবাল মার্কেট সহ ভারতে হতে পারে লঞ্চ

BISএ লিস্টিং হল Google Pixel 8a এর ব্যাটারি, গ্লোবাল মার্কেট সহ ভারতে হতে পারে লঞ্চ

সম্প্রতি জানা গেছে Google I/O ইভেন্টের মাধ্যমে কোম্পানির Pixel 8a ফোন পেশ করতে পারে। আজ এই ফোনটি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ লিক প্রকাশ্যে এসেছে। Google Pixel 8a এর ব্যাটারিটি ব‍্যুরো অফ ইন্ডিয়ান স্ট‍্যান্ডার্ডস অর্থাৎ BISএ লিস্টেড করা হয়েছে। এর ফলে মনে করা হচ্ছে এই ফোনটি শীঘ্রই গ্লোবাল মার্কেট সহ ভারতে লঞ্চ করা হতে পারে। এই ফোনটি BIS সাইটে GVYZZ মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে যা এর আগেও অন্য লিস্টিঙে দেখা গেছে।

Google Pixel 8a ফোনের BIS লিস্টিং

Google Pixel 8a এর ব্যাটারি

Pixel 8a ফোনটির আগে কোম্পানি Pixel 6a ফোনটিতে 4,410 mAh ব্যাটারি যোগ করেছিল, আবার কোম্পানি Pixel 7a ফোনটি 4,385mAh ব্যাটারি সহ পেশ করেছিল। এবার Pixel 8a ফোনটির জন্য আরও পাওয়ারফুল ব্যাটারি দেওয়া হবে। সম্প্রতি UL Demko লিস্টিঙে গুগলের নতুন ফোনটির 4,558mAh ব্যাটারি সার্টিফাইড হয়েছিল।Google Pixel 8a ফোনটিতে এই ব্যাটারিই দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

Google Pixel 8a ফোনের সম্ভাব্য ইন্ডিয়া লঞ্চ

কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি তবে আগামী 14 মে Google I/O 2024 ইভেন্ট শুরু হতে চলেছে। তাই মনে করা হচ্ছে এই দিনই Pixel স্মার্টফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হতে পারে। গুগলের এই ইভেন্টটি 14 মে ক্যালিফোনিয়াতে আয়োজন করা হবে এবং এই ইভেন্টটি ভারতেও লাইভ দেখানো হবে।

Google Pixel 8a এর স্পেসিফিকেশন (লিক)