এখনও পর্যন্ত Google Pixel 9a স্মার্টফোন সম্পর্কে একাধিক লিক প্রকাশ্যে এসেছে। এই ফোনটি কোম্পানির ফ্ল্যাগশিপ Pixel 9 সিরিজের সস্তা অপশন হবে বলে আশা করা হচ্ছে। Google এর পক্ষ থেকে অফিসিয়ালি Pixel 9a ফোনটি টিজ করার আগেই ফোনটির স্পেসিফিকেশন, কালার এবং দাম অনলাইনে লিক হয়ে গেছে। জানিয়ে রাখি এই প্রথম Pixel 9a ফোনের ডিটেইলস প্রকাশ্যে এল এমনটা কিন্তু নয়, তবে এবার অনেক বেশি ডিটেইলস পাওয়া গেছে।
Google Pixel 9a ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
অ্যান্ড্রয়েড হেডলাইন্সের পক্ষ থেকে Google Pixel 9a ফোনের লিক করে দেওয়া হয়েছে। লিক থেকে পাওয়া এই ফোনের স্পেসিফিকেশন নিচে জানানো হল।
- ডিসপ্লে: Pixel 9a ফোনে 6.285 ইঞ্চির Actua Display দেওয়া হবে। এই স্ক্রিনে 2,700nits ব্রাইটনেস এবং HDR ব্রাইটনেস 1,800nits হবে। এতে গোরিলা গ্লাস 3 প্রোটেকশন থাকবে। এটি Pixel 8a ফোনের চেয়ে কিছুটা বড় হবে এবং ব্রাইটনেসও বেশি হবে।
- প্রসেসর: এই ফোনে Pixel 9 সিরিজের মতো Google Tensor G4 প্রসেসর এবং Titan M2 সিকিউরিটি চিপ থাকবে।
- ক্যামেরা: এই ফোনে f/1.7 অ্যাপার্চারযুক্ত 48MP GN8 কোয়াড ডুয়েল পিক্সেল প্রাইমারি সেন্সর যোগ করা হবে। এছাড়া রেয়ার ক্যামেরা সেটআপে Sony IMX712 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা থাকবে।
- ব্যাটারি: Pixel 9a ফোনে 23W ওয়্যার্ড এবং 7.5W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,100mAh ব্যাটারি দেওয়া হবে। অর্থাৎ এই ফোনে শুধুমাত্র Pixel 8a ফোনের থেকে নয়, বরং Pixel 9 Pro XL ফোনের চেয়েও বড় ব্যাটারি থাকবে।
- IP রেটিং: এই ফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং দেওয়া হবে।
Google Pixel 9a ফোনের কালার
লিক রিপোর্ট অনুযায়ী Pixel 9a ফোনটি Obsidian, Porcelain, Iris এবং Peony কালার অপশনে পেশ করা হবে। এই ফোনটি Pixel 8a ফোনের চেয়ে লম্বা ও চওড়া হবে, তবে ওজন কিছুটা হালকা হবে। ফোনটির ডায়মেনশন 154.7 x 73.3 x 8.9 মিমি এবং ওজন 185.9 গ্রাম হবে। আগের Pixel 8a ফোনটির ওজন ছিল 188 গ্রাম।
Google Pixel 9a ফোনের সম্ভাব্য দাম
Pixel 9a ফোনটির দাম Pixel 8a ফোনের মতোই হবে বলে জানা গেছে। আমেরিকায় ফোনটির দাম হবে $499 । ভারতে Pixel 8a ফোনের প্রাথমিক দাম 52,999 টাকা।
