Home খবর ফ্রিতে ইলেকট্রিক স্কুটার দিচ্ছে এই কোম্পানি, জেনে নিন বিস্তারিত

ফ্রিতে ইলেকট্রিক স্কুটার দিচ্ছে এই কোম্পানি, জেনে নিন বিস্তারিত

ভারতে ইলেকট্রিক টু-হুইলারের চাহিদা দিনে দিনে বেড়েই চলেছে আর সামনেই যেহেতু উৎসবের মরসুম, তাই সেই কথা মাথায় রেখে, Hero Electric একটি দুর্দান্ত অফার ঘোষণা করেছে। এই অফারের সুবিধা নিয়ে গ্রাহকরা সম্পূর্ণ ফ্রি তে একটি নতুন ইলেকট্রিক স্কুটার জিততে পারবেন। হ্যাঁ, দেশের সবচেয়ে বড় ইলেকট্রিক টু-হুইলার কোম্পানি Hero Electric এই অফারটির নাম দিয়েছে Onam অফার। এই অফারের অধীনে, একজন ভাগ্যবান গ্রাহক তার প্রিয় ইলেকট্রিক টু হুইলারটি ফ্রি তে বাড়িতে নিয়ে যেতে পারবেন। চলুন সম্পূর্ণ অফারটি জেনে নেওয়া যাক।

এইভাবে ফ্রি তে পাবেন ইলেকট্রিক স্কুটার

আসলে, Onam উপলক্ষে কোম্পানি কেবলমাত্র কেরালার গ্রাহকদের জন্য এই অফারটি চালু করেছে। এই অফারটি কোম্পানির প্রতি 100 তম ইলেকট্রিক গাড়ি বিক্রি হওয়ার পরে 100 জন গ্রাহকদের জন্য উপলব্ধ হবে৷ অর্থাৎ 100টি স্কুটার সেল হওয়ার পর যে কোনো একজন গ্রাহককে Randomly Hero-এর ইলেকট্রিক স্কুটার ফ্রি তে দেওয়া হবে।

5 বছরের ওয়ারেন্টি পাবেন

কোম্পানির তরফে জানানো হয়েছে যে এই অফারটি শুধুমাত্র Onam উৎসবটি চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে। গ্রাহকরা ই-স্কুটারে পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন যার মধ্যে দুই বছরের অতিরিক্ত ওয়ারেন্টি রয়েছে। Hero Electric সম্প্রতি কেরালার মালাপ্পুরমে তাদের বৃহত্তম এবং 1000তম ডিলারশিপ উদ্বোধন করেছে।

EMI তেও কিনতে পারবেন ইলেকট্রিক স্কুটার

কোম্পানি তাদের ইলেকট্রিক টু-হুইলার সেল এর জন্য AU Small Bank-এর সাথে অংশীদারিত্ব করেছে। এই অংশীদারিত্বের সাহায্যে গ্রাহকরা সহজ কিস্তিতে ই-স্কুটার কিনতে পারবেন।

এই অফার সম্পর্কে বলতে গিয়ে, Hero ইলেকট্রিকের CEO সোহিন্দর গিল বলেছেন যে আমরা দেশে ইভি এর প্রতি মানুষের আগ্রহ ত্বরান্বিত করার জন্য ক্রমাগত চেষ্টা করছি। ইভি নিয়ে মানুষের চিন্তাভাবনা পরিবর্তনের এটাই সেরা সময়। Onam উপলক্ষে, আমরা আমাদের গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার দিয়ে কেরালা জুড়ে ইলেকট্রিক যানবাহন এর প্রতি মানুষের ভালোবাসাকে বাড়িয়ে তোলার জন্য এই পদক্ষেপ নিচ্ছি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন