4GB RAM এবং 5,000mAh Battery সহ গ্লোবাল বাজারে লঞ্চ হল HMD Aura² স্মার্টফোন, দাম 10 হাজার টাকার চেয়েও কম

Nokia Mobile প্রস্ততকারী টেক কোম্পানি এইচএমডি গ্লোবাল টেক মার্কেটে তাদের নতুন HMD Aura squared স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি অস্ট্রেলিয়াতে পেশ করা হয়েছে এবং অদূর ভবিষ্যতে অন্যান্য বাজারেও সেল করা হবে। HMD Aura squared ফোনটিকে HMD Aura² নামেও ডাকা হচ্ছে। এই সস্তা ফোনটি লো বাজেট স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

HMD Aura² ফোনের স্পেসিফিকেশন

  • Unisoc 9863A CPU
  • Android 14 Go OS
  • 4GB Virtual RAM
  • 4GB RAM + 256GB storage
  • 5MP Front camera
  • 13MP Rear camera
  • 10W 5,000mAh Battery

ডিসপ্লে

HMD Aura² ফোনে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 576 x 1280 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.52-ইঞ্চির এইচডি স্ক্রিন দেওয়া হয়েছে। এই ওয়াটার ড্রপ নচ স্ক্রিন 60Hz রিফ্রেশ রেট এবং 460nits ব্রাইটনেস সাপোর্ট করে।

পারফরমেন্স

HMD Aura² ফোনটি অ্যান্ড্রয়েড 14 গো সহ পেশ করা হয়েছে। Android Go এর দৌলতে এই ফোনে গুগল গো অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করা যায়। এই ধরনের অ্যাপগুলি কম RAM ও স্টোরেজ এবং অপেক্ষাকৃত কম শক্তিশালী প্রসেসর সত্ত্বেও স্মুথ পারফর্ম করতে পারে। এছাড়া এগুলি কম ইন্টারনেট ও ব্যাটারি খরচ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে ইউনিসক স্পেডট্রাম 9863এ প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ

HMD Aura² ফোনটি গ্লোবাল বাজারে 4GB RAM সহ পেশ করা হয়েছে। এই ফোনটি 4GB Virtual RAM টেকনোলজি সাপোর্ট করে। এর ফলে এই ফোনে মোট 8GB RAM (4+4) এর পারফরমেন্স পাওয়া যায়। এছাড়া এই ফোনে 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এবং মেমরি কার্ডের মাধ্যমে ফোনটির স্টোরেজ বাড়ানো যায়।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য HMD Aura² ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ সহ 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি পোর্ট্রেট লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য HMD Aura² ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করার পর সাধারণ ব্যাবহারে এই ফোনটি 51 ঘন্টা ব্যাকআপ দিতে সক্ষম। এই ফোনটি 10W চার্জিং সাপোর্ট করে।

অন্যান্য ফিচার

HMD Aura² ফোনে দুই বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে। ফোনটি আনলক ও সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এতে IP52 রেটিং রয়েছে এবং কানেক্টিভিটি অপশন হিসাবে এই ফোনে 3.5mm অডিও জ্যাক ও Bluetooth 5.2 দেওয়া হয়েছে।

HMD Aura² ফোনের দাম

অস্ট্রেলিয়ায় HMD Aura² ফোনটি 4GB RAM + 256GB স্টোরেজ সহ পেশ করা হয়েছে। এই ফোনের দাম রাখা হয়েছে AUD 169 অর্থাৎ প্রায় 9,200 টাকার কাছাকাছি। বিদেশের বাজারে ফোনটি Shadow Black এবং Electric Purple কালার অপশনে সেল করা হবে। ভারতের বাজারে HMD Aura² ফোনটি পেশ করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত কিছু জানা যায়নি।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here