শীঘ্রই HMD তাদের Pulse2 সিরিজ লঞ্চ করতে পারে। কোম্পানির অফিসিয়াল ঘোষণার আগেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে টিপস্টার HMD_MEME’S এই আপকামিং সিরিজের HMD Pulse2, HMD Pulse2 Plus এবং HMD Pulse2 Pro ফোনের তথাকথিত স্পেসিফিকেশন শেয়ার করেছেন। লিক অনুযায়ী এই তিনটি ফোনে Unisoc T615 প্রসেসর, 50MP ক্যামেরা এবং Android 15 অপারেটিং সিস্টেম থাকতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনগুলির লিক ডিটেইলস সম্পর্কে।
HMD Pulse2 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
লিক থেকে জানা গেছে HMD Pulse2 ফোনে 6.67 ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই ফোনে Unisoc T615 প্রসেসরের পাশাপাশি 4GB RAM এবং 64GB / 128GB UFS 2.1 স্টোরেজ যোগ করা হবে বলে জানা গেছে।
ফটোগ্রাফির জন্য HMD Pulse2 ফোনে 50MP + 2MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং 8MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। এই ফোনে 20W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ফোনটি Blue এবং Black কালার অপশনে সেল করা হতে পারে।
HMD Pulse2
– IPS LCD 6.67″ HD+, 90Hz
– 50MP + 2MP/8MP
– Unisoc T615
– 4/64GB, 128GB UFS2.1
– Android 15
– 5000mAh, 20W
– Blue, Black
.
HMD Pulse2 Plus
– IPS LCD 6.67″ HD+, 120Hz
– 50MP + 2MP/13MP
– Unisoc T615
– 6/128GB UFS2.1
– Android 15
– 5000mAh, 20W
– Apricot, Dark Blue pic.twitter.com/P3epYZsCLI— HMD_MEME’S (@smashx_60) July 29, 2026
HMD Pulse2 Plus ফোনের স্পেসিফিকেশন
HMD Pulse2 Plus ফোনে 6.67 ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে যোগ করা হবে বলে আশা করা হচ্ছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই ফোনটিতে Unisoc T615 চিপসেট, 6GB RAM এবং 128GB UFS 2.1 স্টোরেজ থাকতে পারে।
এই ফোনে 50MP + 2MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। HMD Pulse2 Plus ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 20W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হতে পারে। এই ফোনটি Apricot এবং Dark Blue কালার অপশনে পেশ করা হতে পারে।
HMD Pulse2 Pro ফোনের স্পেসিফিকেশন
লিক অনুযায়ী HMD Pulse2 Pro ফোনটি এই সিরিজের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন হতে পারে। এই ফোনে 90Hz রিফ্রেশ রেটযুক্ত 6.72 ইঞ্চির FHD+ IPS LCD ডিসপ্লে থাকতে পারে। এই ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি OIS সেন্সর ও 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ফ্রন্ট প্যানেলে 50MP সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। এই ফোনটি Unisoc T615 প্রসেসর সহ 6GB+256GB এবং 8GB+256GB ভেরিয়েন্টে পেশ করা হতে পারে।
HMD Pulse2 Pro ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 20W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি Midnight Black, Glacier Green এবং Twilight Purple কালার অপশনে সেল করা হতে পারে।
এছাড়াও HMD Pulse2 Pro ফোনে Android 15 অপারেটিং সিস্টেম, 2 জেনারেশন OS আপডেট, 3 বছরের সিকিউরিটি আপডেট, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5mm হেডফোন জ্যাক, IP52 রেটিং, NFC, Wi-Fi 5 ফিচার থাকতে পারে।
HMD Pulse2 Pro
– IPS LCD 6.72″ FHD+, 90Hz
– 50MP, OIS + 8MP UW / 50MP
– Unisoc T615
– 6/256GB, 8/256GB
– UFS 2.1 storage
– Android 15 w 2Y/3Y updates
– 5,000mAh, 20W
– Side FPS, 3.5mm, IP52, NFC, WiFi5.0 etc.
Midnight Balck, Glacier Green, Twilight Purple pic.twitter.com/0p97fjGNTV— HMD_MEME’S (@smashx_60) May 6, 2026
যেসব ইউজাররা কম বাজেটে বড় ডিসপ্লে, 50MP ক্যামেরা, Android 15 এবং ক্লিন সফটওয়্যার এক্সপেরিয়েন্স পেতে চান HMD Pulse2 সিরিজের ফোনগুলি তাদের জন্য দারুণ অপশন। এর মধ্যে Pulse2 এবং Pulse2 Plus ফোনদুটি মূলত এন্ট্রি লেভেল ইউজারদের জন্য পেশ করা হতে পারে। অপরদিকে Pulse2 Pro ফোনে বেশি ভালো ক্যামেরা এবং সুন্দর ফিচার পাওয়া যাবে।
এই লিক ডিটেইলস সঠিক প্রমাণিত হলে HMD Pulse2 সিরিজের ফোনগুলি কম প্রাইস রেঞ্জে নতুন অপশন হিসাবে বাজারে আসতে পারে।
