গ্লোবাল বাজারে HMD Global তাদের নতুন মজবুত স্মার্ট ফিচার ফোন HMD Terra M লঞ্চ করেছে। যারা প্রয়োজনীয় এবং সেন্সিটিভ পরিস্থিতিতে দুর্দান্ত কানেকশনের জন্য ফোন খুঁজছেন, সেইসব ইউজারদের কথা মাথায় রেখে ফোনটি ডিজাইন করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী Terra M ফোনটি মিশন ক্রিটিক্যাল পরস্থিতির জন্য তৈরি করা হয়েছে। যেসব ইউজারদের জন্য মজবুত বিল্ড কোয়ালিটি এবং ক্রমাগত কানেক্টিভির জন্য ফোন চাইছেন, তাদের জন্য একটি একটি ভালো অপশন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক HMD Terra M ফোনের ডিটেইলস সম্পর্কে।
HMD Terra M ফোনটিতে 2.8 ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন গ্লাভস পরেও খুব সহজেই ব্যাবহার করা যায়। একইসঙ্গে ফোনটিতে হাই-আউটপুট লাউডস্পিকার, প্রোগ্রামেবল Push-to-Talk বাটন এবং একটি ইমার্জেন্সি কি রয়েছে, এর মাধ্যমে ফিল্ড অপারেশন চলাকালীন দ্রুত যোগাযোগ করা যাবে। ফোনটিতে এন্টারপ্রাইজ-গ্রেড সফটওয়্যার রয়েছে, এটি বড় পরিসরে দ্রুত ডিপ্লয়মেন্ট, প্রি-লোডেড এন্টারপ্রাইজ অ্যাপস এবং সহজ MDM এনরোলমেন্ট দিতে সক্ষম।
সবচেয়ে বড় বিশেষত্ব হল HMD Terra M ফোনটির মজবুতি। ফোনটিতে MIL-STD-810H স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন এবং IP68 ও IP69K রেটিং দেওয়া হয়েছে। এই ফোনটি 1.8 মিটার পর্যন্ত পড়ে যাওয়ার ধাক্কা সহ্য করতে পারে। এটি ফিল্ড ওয়ার্ক, ফ্যাক্টরি ব্যবহারের জন্য, সিকিউরিটি সংস্থাগুলির জন্য এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতে কাজ করতে পারে, এমন ইউজারদের জন্য ফোনটি ডিজাইন করা হয়েছে।
কনেক্টিভিটির জন্য Terra M ফোনটিতে 4G, VoLTE, VoWi-Fi, NFC, হটস্পট মোড, ডুয়েল SIM এবং eSIM মতো ফিচার রয়েছে। ফোনটি Qualcomm Dragonwing QCM2290 চিপসেট সহ কাজ করে এবং কোম্পানির বক্তব্য অনুযায়ী গ্লোবাল লঞ্চের পর থেকেই পাঁচ বছর পর্যন্ত কোয়াটারলি সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। ফোনটি 10 দিন পর্যন্ত স্ট্যান্ডবায় ব্যাটারি লাইফ দিতে সক্ষম।
কোম্পানির ফাউন্ডার এবং CEO জীন ফ্রান্সোয়িস বোরিল এই ফোনটি সম্পর্কে জানিয়েছেন, Terra M এবং Ivalo XE এর মতো নতুন প্রোডাক্টগুলি HMD এর একটি বিশেষ স্ট্র্যাটেজির অঙ্গ। এই স্ট্র্যাটেজি অনুযায়ী সুরক্ষিত এবং রেজিলিয়েন্ট মোবিলিটি সলিউশনকে মিশন ক্রিটিক্যাল পরিস্থিতির জন্য প্রস্তুত করে তোলে।
HMD Terra M ফোনটির জন্য মিশন-রেডি অ্যাক্সেসরিজ লঞ্চ করা হয়েছে। এতে একটি স্ট্যাকেবল চার্জিং ক্র্যাডল রয়েছে, এর মাধ্যমে একইসঙ্গে 10 ডিভাইস চার্জ করা যাবে। একইভাবে একটি রাগেড বেল্ট-ক্লিপ হোলস্টার দেওয়া হয়েছে। এর দৌলতে ফিল্ড ওয়ার্কের সময় দ্রুত ফোনটি অ্যাক্সেস করা যাবে। 2026 সালের প্রথম কোয়ার্টারে নতুন HMD Terra M ফোনটি HMD Secure এবং সিলেক্টেড পার্টনারদের মাধ্যমে বাজারে সেল করা হবে।
