Honda তাদের সর্বাধিক বিক্রিত স্কুটার Activa Electric Scooter টিকে ইলেকট্রিক অবতারে পেশ করার প্রস্তুতি নিচ্ছে৷ অটো নিউজ সাইট ইটি অটোর সাথে একটি সাক্ষাৎকারে, হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়ার প্রেসিডেন্ট Atsushi Ogata দেশে এইচএমএসআই ইভি প্রোডাক্ট পেশ করার বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে, Honda Benly ই স্কুটার-কে সম্প্রতি ARAI (অটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া) পুনেতে ব্যাটারি-সোয়াপিং টেকনোলজি পরীক্ষা করতে দেখা গেছে। এছাড়াও, কিছু রিপোর্টে বলা হয়েছে যে Honda Activa ইলেকট্রিক স্কুটার ভারতে আগামী বছর অর্থাৎ 2023 সালে লঞ্চ হতে পারে। এই ই-স্কুটার লঞ্চের আগে এই স্কুটারের 5 টি বিশেষত্ব জেনে নিন।
Activa e নামে লঞ্চ করা হবে এই ইলেকট্রিক স্কুটারটি
Honda Activa বর্তমানে ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্কুটার। মনে করা হচ্ছে যে Honda তার আসন্ন ইলেকট্রিক স্কুটারের জন্য একই নাম ব্যবহার করতে পারে। আসন্ন ইলেকট্রিক স্কুটারটি Activa e নামে মার্কেটে পেশ করা যেতে পারে। কোম্পানি ‘Activa’ নেমপ্লেট ব্র্যান্ডের ইউএসপির, তাই কোম্পানি এই নামের মাধ্যমে ক্রতাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে চায়।
Benly ইলেকট্রিক স্কুটার এর টেস্টিং করছে Honda
সম্প্রতি, একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে Honda মোটরসাইকেল এবং স্কুটার ভারতে Benly ইলেকট্রিক স্কুটার পরীক্ষা করছে এবং স্কুটারটিকে অটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (ARAI) এও দেখা গেছে।
Swappable ব্যাটারি থাকবে
কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী Honda Activa ইলেকট্রিক স্কুটারটি ব্যাটারি সোয়াপিং প্রযুক্তি সহ দেওয়া যেতে পারে। এই প্রযুক্তির সাহায্যে, ক্রেতারা সোয়াপ স্টেশনগুলিতে চার্জ করা ব্যাটারি দিয়ে ডিসচার্জ করা ব্যাটারি পরিবর্তন করা এবং বাড়িতে ব্যাটারি চার্জ করার অপশন পাবেন। এই ধরনের টেকনোলজি কিছু সময় পূর্বে লঞ্চ হওয়া বাউন্স ইনফিনিটি E1-এ দেখা গেছে।
Honda Activa Electric কে চ্যালেঞ্জ জানাবে অন্যান্য ই-স্কুটার
এটা নিশ্চিত যে ভারতের ইভি স্কুটার মার্কেটে ইতিমধ্যে উপলব্ধ অন্যান্য ইলেকট্রিক।Honda Activa E কে চ্যালেঞ্জ জানাবে। তবে Honda Activa E, Ola S1, Bajaj Chetak এবং Hero Electric NYX HX-এর মতো গাড়িগুলিকে হারিয়ে দিতে পারে কি না সেটাই দেখার৷ আগামী সময়ে, Honda অটোমোবাইল তাদের Honda Activa E সম্পর্কে আরও কিছু সামনে আনতে পারে।
আন্তর্জাতিক মার্কেটে আছে এই সব Honda স্কুটার
Honda এর আন্তর্জাতিক প্রোডাক্ট পোর্টফোলিওতে বেশ কিছু ইলেকট্রিক স্কুটার রয়েছে। যার মধ্যে আছে Honda PCX Electric, Honda Gyro e:, Honda Gyro Canopy e: এবং আরও কিছু ইলেকট্রিক স্কুটার।









