কয়েক দিনের অপেক্ষার পর শেষ পর্যন্ত অনার ভারতীয় ফ্যানদের জন্য উপহার নিয়ে এল। কোম্পানি তাদের সব থেকে স্টাইলিশ এবং লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন অনার 10 ভারতে লঞ্চ করে দিয়েছে। লন্ডনে অনুষ্ঠিত গ্লোবাল ইভেন্টের মাধ্যমে ভারতেও অনার 10 লঞ্চ হল। ভারতে 32,999 টাটার বিনিময়ে ফ্লিপকার্টে ফোনটি পাওয়া যাচ্ছে।
অনার 10 এর ফিচার যত লেটেস্ট ফোনটি দেখতেও তত স্টাইলিশ। ফোনটি অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়ে বানানো, যার ফ্রন্ট আর ব্যাক প্যানেল গ্লাস দিয়ে তৈরি। ফোনের কালার এবং বিল্ড কোয়ালিটি একে প্রিমিয়াম লুক দেয়। ফোনটিতে 19:9 অসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস ডিসপ্লে আছে যাতে নচও আছে। ডিসপ্লেটি 2280 × 1080।পিক্সেল রেজলিউশনসহ 5.84 ইঞ্চির।
অনার 10 ইমোশান ইউআই 8.1 এর সাথে অ্যান্ড্রয়েড 8.1 অরিও দিয়ে পেশ করা হয়েছে। ফোনে 2.36 গিগাহার্টস অক্টকোর প্রসেসরের সঙ্গে হুয়াই এর সবচেয়ে শক্তিশালী চিপসেট কিরীন 970 রান করে। গ্রাফিক্সের জন্য আছে মালি-জী72 জিপিইউ। ভারতে কোম্পানির তরফ থেকে 6 জিবির পাওয়ারফুল র্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল মেমরি আছে।
ফোটোগ্রাফির জন্য অনার 10 এর ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া আছে এআই টেকনিকসহ। ফোনে 24 মেগাপিক্সেল ও 16 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা আছে। সাথে এলইডি ফ্ল্যাশ আছে। সেলফির জন্য 24 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে। এবং লো।লাইট সেলফির জন্য ফ্রন্টেও ফ্ল্যাশ আছে।
অনার 10 4জি ভোলটিই সহ ডুয়েল সিম ফোন। এতে ওয়াই-ফাই, ব্লুটুথের সঙ্গে এনএফসি-ও পাওয়া যাবে। উন্নত মিউজিক কোয়ালিটির জন্য এতে একে4376 হাই-ফাই চিপ ইনেবল করা আছে। অনার 10 এ ফ্রন্ট প্যানেলে আন্ডার গ্লাসে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। সাথে ফেস আনলকও আছে। পাওয়ার ব্যাকআপের জন্য 3,400 এমএএইচ ব্যাটারী আছে।
