Home খবর HONOR নিয়ে এসেছে অসাধারণ ফোন! রয়েছে 16GB RAM, 1TB স্টোরেজ এবং 1.5K Curved OLED ডিসপ্লে সহ বিভিন্ন অসাধারণ ফিচার

HONOR নিয়ে এসেছে অসাধারণ ফোন! রয়েছে 16GB RAM, 1TB স্টোরেজ এবং 1.5K Curved OLED ডিসপ্লে সহ বিভিন্ন অসাধারণ ফিচার

গতকাল টেক ব্র্যান্ড অনার মার্কেটে তাদের নতুন “নাম্বার সিরিজ’ পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে চীনে Honor 100 এবং Honor 100 Pro স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। আগামী দিনে Honor Tech ব্র্যান্ডের অধীনে এই ফোন ভারতেও পেশ করা হতে পারে। সিরিজের HONOR 100 ফোনটি সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন। স্টাইলিশ ডিজাইন এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ HONOR 100 Pro ফোনের ডিটেইলস নিচে জানানো হল। আরও পড়ুন: লিক হল Redmi K70e এর স্পেসিফিকেশন, থাকতে পারে 16GB RAM + 1TB Storage এবং 90W Charging

HONOR 100 Pro এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই ফোনে 2700 × 1224 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির 1.5কে কার্ভড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন ওএলইডি প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120 হার্টস রিফ্রেশরেট, 3840 হার্টস পিডব্লিউএম ডিমিং এবং 2600 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: Honor 100 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 13 এবং ম্যাজিক ওএস 7.2 এর সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 3.19 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 740 জিপিইউ যোগ করা হয়েছে।

স্টোরেজ: চীনে এই ফোনটি চারটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এতে 12GB RAM 16GB RAM এর সঙ্গে 256GB স্টোরেজ থেকে 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে এফ/1.95 অ্যাপার্চারযুক্ত 50MP Sony IMX906 প্রাইমারি সেন্সর, এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32MP OIS টেলিফটো লেন্স এবং এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল Sony IMX816 সেন্সর দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য HONOR 100 Pro ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100 ওয়াট ফাস্ট চার্জিং এবং 66 ওয়াট ওয়্যারলেস চার্জিং যোগ করা হয়েছে।

অন্যান্য: সিকিউরিটির জন্য এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে NFC, OTG, Bluetooth 5.3, 5GHZ WLAN এবং wireless screen casting এর মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন