Highlights
- 23 নভেম্বর লঞ্চ হবে Honor 100 সিরিজ।
- এই সিরিজে Honor 100 এবং Pro ফোন পেশ করা হবে।
- ফোনগুলিতে 1.5K ওয়েসিস স্ক্রিন থাকতে পারে।
অনার তাদের হোম মার্কেট চীনে 100 সিরিজ পেশ করতে চলেছে। আগামী 23 নভেম্বর এই সিরিজের অধীনে Honor 100 এবং Honor 100 Pro নামের দুটি মডেল লঞ্চ করা হবে। জানিয়ে রাখি কিছু দিন আগেই কোম্পানি এই ফোন সম্পর্কে ঘোষণা করে টিজার জারি করেছিল। এবার টিপস্টার এই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করেছেন। চলুন দেখে নেওয়া যাক সেই তথ্য। আরও পড়ুন: শীঘ্রই C-সিরিজের প্রথম 5G ফোন হিসাবে লঞ্চ হবে Realme C65 5G, জেনে নিন বিস্তারিত
Honor 100 সিরিজের ডিটেইলস (লিক)
- টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে Honor 100 সিরিজের ফোন সম্পর্কে লিক শেয়ার করেছেন।
- লিক অনুযায়ী Honor 100 সিরিজের ফোনে 1.5K ওয়েসিস আই প্রোটেক্টিভ স্ক্রিন এবং চোখের ওপর কম চাপ সৃষ্টি করার জন্য 3840Hz PWM ডিমিং আই প্রোটেকশন সাপোর্ট করতে পারে।
- Honor 100 ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেট যোগ করা হতে পারে। অন্যদিকে প্রো মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর দেওয়া হতে পারে।
- Honor 100 এবং Honor 100 Pro ফোনে 100W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে বলে জানা গেছে।
- এছাড়া দুটি ফোনেই অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্টেড 50MP প্রাইমারি সেন্সর থাকতে পারে।
Honor 100 সিরিজের ডিজাইন
ছবিতে দেখা যাচ্ছে Honor 100 এবং Honor 100 Pro ফোনে কার্ভ এজ সহ OLED প্যানেল থাকবে। Honor 100 ফোনে পাঞ্চ হোল কাটআউট দেওয়া হবে এবং অন্যদিকে সিরিজের প্রো মডেলে পিল শেপ কাটআউট দেখা যাবে। সিরিজের ভ্যানিলা মডেলে সার্কুলার ক্যামেরা মডিউল থাকবে। তবে প্রো মডেলে ডিম্বাকার ক্যামেরা মডিউল দেওয়া হবে। দুটি ফোনের ক্যামেরা মডিউলেই LED ফ্ল্যাশ থাকবে। এছাড়া ব্যাক প্যানেলে নিচের দিকে ব্র্যান্ডিং দেখা যাবে। আরও পড়ুন: 16GB RAM এবং শক্তিশালী প্রসেসর সহ গীকবেঞ্চে লিস্টেড হল Redmi K70, শীঘ্রই হতে পারে লঞ্চ
Honor 100 সিরিজের স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Honor 100 এবং Honor 100 Pro ফোনে OLED প্যানেল দেওয়া হতে পারে। এতে 1.5K রেজলিউশন এবং 3840Hz PWM আই প্রোটেকশন ডিমিং সাপোর্ট থাকতে পারে।
- প্রসেসর: Honor 100 ফোনে পারফরমেন্সের জন্য স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেট থাকতে পারে এবং অন্যদিকে প্রো মডেলে স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর যোগ করা হতে পারে।
- ব্যাটারি: Honor 100 এবং Honor 100 Pro ফোনে 100W সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
- ক্যামেরা: Honor 100 এবং Honor 100 Pro ফোনে OIS সাপোর্টেড 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2x জুম সহ টেলিফটো লেন্স থাকতে পারে।
- অন্যান্য: উভয় ফোনে 5জি, 4জি এলটিই, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











