Home খবর 108MP ক্যামেরা এবং iPhone 16 এর মতো AI Camera বাটন সহ পেশ হল Honor 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

108MP ক্যামেরা এবং iPhone 16 এর মতো AI Camera বাটন সহ পেশ হল Honor 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

ভারতের বাজারে আবারও অনার ফিরে এসেছে, তবে এখনও পর্যন্ত দেশে অনারের হাতে গোনা স্মার্টফোন মডেল পেশ করা হয়েছে। এক মাস আগেই শপিং সাইট আমাজনের মাধ্যমে Honor X9c ফোনটি টিজ করা হয়েছিল, এবার এই ফোনটি লঞ্চ করা হয়েছে। ভারতের বাজারে ধীরেসুস্থে কাজ করলেও কোম্পানি গ্লোবাল বাজারে একটি নতুন 5G স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে HONOR 400 Lite 5G ফোনটি 108MP ক্যামেরা এবং AI camera button সহ পেশ করা হয়েছে।

HONOR 400 Lite 5G এর দাম

HONOR 400 Lite 5G ফোনটি 8GB RAM + 256GB স্টোরেজ সহ সিঙ্গেল ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনটি গ্লোবাল দাম 299 Euros অর্থাৎ প্রায় 29,100 টাকা হবে। বর্তমানে ফোনটি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ইটালিতে মতো দেশগুলিতে Mars Green, Velvet Black এবং Velvet Grey কালার অপশনে সেল করা হচ্ছে।

HONOR 400 Lite 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: HONOR 400 Lite 5G ফোনটি 2412 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি এমোলেড প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশ রেট এবং 3500 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটিতে আল্ট্রা সোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

প্রসেসর: HONOR 400 Lite ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং MagicOS 9 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.5GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7025 আল্ট্রা অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনে IMG BXM-8-256 GPU রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য HONOR 400 Lite ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে এবং এই ফোনে iPhone 16 ফোনের মতো AI ক্যামেরা বাটন দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে f/1.75 অ্যাপারচারের ক্ষমতাসম্পন্ন 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 5 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল + ডেপথ সেন্সর রয়েছে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য Honor 400 Lite ফোনটিতে সেলফি লাইট সহ 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য HONOR 400 Lite 5G ফোনটিতে 35 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 5,230এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য ফিচার: Honor 400 Lite 5G ফোনটিতে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP64 সার্টিফিকেশন রয়েছে। কানেক্টিভিটির জন্য 5জি ফোনটিতে Bluetooth 5.3 এবং NFC সাপোর্ট করে।এই ফোনের ওজন মাত্র 171 গ্রাম এবং এর থিকনেস 7.29 মিমি। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি 1.8 মিটার উঁচু থেকে পড়ে গেলেও সুরক্ষিত থাকবে।