Home খবর 16GB RAM, 200MP ক্যামেরা এবং 7200mAh ব্যাটারি সহ চীনে লঞ্চ হল নতুন 5G স্মার্টফোন, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

16GB RAM, 200MP ক্যামেরা এবং 7200mAh ব্যাটারি সহ চীনে লঞ্চ হল নতুন 5G স্মার্টফোন, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

সম্প্রতি গ্লোবাল বাজারে HONOR তাদের ‘400’ সিরিজ লঞ্চ করেছিল। আজ কোম্পানির পক্ষ থেকে চীনের বাজারে এই সিরিজ পেশ করা হয়েছে। কোম্পানির গ্লোবাল ভেরিয়েন্টের তুলনায় চীনের মডেলগুলি বেশ কিছু আলাদা স্পেসিফিকেশন সহ লঞ্চ করেছে। Honor 400 Pro ফোনটিতে 200MP ক্যামেরা সহ 7,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক HONOR 400 Pro ফোনের ডিটেইলস সম্পর্কে।

HONOR 400 Pro ক্যামেরা

HONOR 400 Pro ফোনটিতে স্পেশাল ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনটির ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে OIS ফিচার এবং 1/4″ সেন্সর সহ এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 200 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স দেওয়া হয়েছে।

ফোনটির ব্যাক প্যানেলে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত এবং 112° এফওভি সহ macro ফটোগ্রাফি ক্ষমতাসম্পন্ন 12 মেগাপিক্সেল ultra-wide অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইসঙ্গে Sony IMX856 সেন্সর এবং 3X জুম সাপোর্টেড এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল portrait telephoto লেন্স দেওয়া হয়েছে।

একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য HONOR 400 Pro 5G ফোনটিতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম।

Honor 400 Pro এর স্পেসিফিকেশন

ডিসপ্লে

Honor 400 Pro ফোনটিতে 6.55 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। অন্যদিকে গ্লোবাল মডেলে 6.7 ডিসপ্লে দেওয়া হয়েছিল। চীনের মডেল OLED ফ্ল্যাট প্যানেল দিয়ে তৈরি, অন্যদিকে গ্লোবাল মডেলে কার্ভ স্ক্রিন ব্যাবহার করা হয়েছিল। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 5000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। গ্লোবাল মডেলে 4500 নিটস পিক ব্রাইটনেস রয়েছে।

প্রসেসর

প্রসেসিঙের জন্য Honor 400 Pro ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Qualcomm এর Snapdragon 8 Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে। এই অক্টাকোর CPU 1×3.3GHz Cortex-X4, 3x 3.15GHz Cortex-A720, 2x 2.96GHz Cortex-A720 এবং 2x 2.27GHz Cortex-A520 রয়েছে। অন্যদিকে গ্লোবাল ভেরিয়েন্টে একই প্রসেসর ব্যাবহার করা হয়েছে। Honor 400 Pro স্মার্টফোনটি Android 15 এবং MagicOS 9.0 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে।

স্টোরেজ

Honor 400 Pro ফোনটি গ্লোবাল বাজারে 12GB RAM সহ লঞ্চ করা হয়েছিল। তবে চীনের ভেরিয়েন্টে 16GB RAM দেওয়া হয়েছে। এই ফোনটিতে 512GB পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করে। এই ফোনটি LPDDR5X RAM + UFS 4.0 Storage ফিচার সহ কাজ করে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Honor 400 Pro 5G ফোনটিতে 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড শক্তিশালী 7,200এমএএইচ silicon-carbon ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে গ্লোবাল বাজারে ফোনটি 6,000এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল।

Honor 400 Pro এর দাম

Honor 400 Pro ফোনটি চীনের বাজারে মোট তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনের ভ্যানিলা মডেল 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের ভারতীয় কারেন্সি অনুযায়ী দাম প্রায় 40 হাজার টাকার কাছাকাছি। একইভাবে সবচেয়ে বড় ভেরিয়েন্টের দাম প্রায় 53 হাজার টাকা রাখা হয়েছে। ভারতীয় বাজারে Honor 400 Pro ফোনটি লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত জানানো হয়নি। চীনের বাজারে ফোনটি Sea Breeze Blue, Quicksand Pink, Moonlight Silver এবং Magic Night Black এর মতো কালার অপশনে সেল করা হচ্ছে।