Home খবর Honor স্মার্টফোন মার্কেটে আবার ফিরে আসবে, Snapdragon 775G চিপসেটের সাথে আসবে স্মার্টফোনটি

Honor স্মার্টফোন মার্কেটে আবার ফিরে আসবে, Snapdragon 775G চিপসেটের সাথে আসবে স্মার্টফোনটি

Huawei এর সাব ব্র‍্যান্ড জলদিই নিজের Honor 50 সিরিজের স্মার্টফোন মার্কেটে তুলকালাম করতে আসছে। অনারের এই স্মার্টফোনটি কোয়ালকমের নতুন Snapdragon চিপসেটের সাথে 5G কানেক্টিভিটি অফার করবে। আপাতত অনারের আপকামিং স্মার্টফোন Honor 50 স্মার্টফোন সম্পর্কে বেশি লিক আর রুমার্স উপলব্ধ নেই। হুয়াই থেকে আলাদা হ‌ওয়ার পরে অনারের এই প্রথম ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন। শোনা যাচ্ছে যে অনারের এই স্মার্টফোন সিরিজে তিনটি স্মার্টফোন Honor 50, Honor 50 Pro আর Honor 50 Pro+ পেশ করা হতে পারে। নতুন লিক অনুযায়ী এই সিরিজের বেস ভেরিয়েন্ট Honor 50 স্মার্টফোনটি Snapdragon 775G চিপসেটের সাথে পেশ করা যেতে পারে।

Honor 50 স্পেসিফিকেশন্স

অনারের আপকামিং স্মার্টফোন সম্পর্কে সোশ্যাল মিডিয়া একাউন্ট Weinig তে ইউজার @DCS দাবি করেছে যে এই স্মার্টফোন‌টি Qualcomm মধ্যে ডেভেলপ হ‌ওয়া চিপসেট Snapdragon SM7325 অর্থাৎ Snapdragon 775G প্রসেসরের সাথে পেশ করা হতে পারে। কোয়ালকমের এই চিপসেট‌টি 5G মোডেমের সাথে Snapdragon 780G এর থেকে কম শক্তিশালী প্রসেসরের স্মার্টফোন হবে।

Honor 50 সিরিজকে নিয়ে বলা হচ্ছে যে অনারের এই স্মার্টফোনটি এই বছরের প্রথম হাফে পেশ করা যেতে পারে যা তিনটি ভেরিয়েন্টে পেশ করা হবে। Honor 50 স্মার্টফোন মিড রেঞ্জ স্মার্টফোন হবে যাকে কোম্পানি Snapdragon 775G প্রসেসরের সাথে পেশ করবে। আবার শোনা যাচ্ছে যে এই সিরিজের হাইএন্ড স্মার্টফোন Honor 50 Pro+ কে Snapdragon 888 SoC এর সাথে পেশ করা যেতে পারে।

Honor V40

অনারের আপকামিং স্মার্টফোন‌কে নিয়ে রুমার্স শোনা যাচ্ছে যে কোম্পানি জুনের শুরুতে Honor V40 স্মার্টফোন‌টি লঞ্চ করতে পারে। অনারের এই স্মার্টফোন‌টি গত কিছু দিনে 3C সার্টিফিকেশন পেয়েছে। 3C লিস্টিঙে এই স্মার্টফোনের চার্জিং ডিটেইলস সামনে এসেছে। এই লিস্টিং অনুযায়ী Honor V40 স্মার্টফোন‌কে 100W চার্জিং স্পিডের সাথে পেশ করা হবে। Honor 50 Pro+ স্মার্টফোনের অন‍্য লিক রিপোর্টে দাবি করা হয়েছে যে এই ফোনে কোয়াড রিয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া যেতে পারে, যার প্রাইমারি ক‍্যামেরা 50 মেগাপিক্সেলের হবে। এই স্মার্টফোনে‌র ক‍্যামেরা মডিউল Huawei P50 সিরিজের মতো হতে পারে। আপাতত অনার এই স্মার্টফোন সম্পর্কে কোনো তথ্য অফিসিয়ালি শেয়ার করেনি।

Honor চিপসেট তৈরি করা কোম্পানি Qualcomm এর সাথে এক হয়ে কাজ করছে। এর সাথেই শোনা যাচ্ছে যে Honor 50 সিরিজের স্মার্টফোন Google Services এর সাথে পেশ করা হতে পারে। চাইনিজ স্মার্টফোন কোম্পানি অনার হুয়াই থেকে আলাদা হ‌ওয়ার পরে কোনো শক্তিশালী স্মার্টফোন লঞ্চ করেনি। শোনা যাচ্ছে যে স্মার্টফোনে‌র নতুন সিরিজ অনার আবার স্মার্টফোন গেমে ফিরে আসতে পারে। কোম্পানি জলদিই মার্কেটে Honor Play 5 স্মার্টফোনকে লঞ্চ করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন