টেক মঞ্চে Honor তাদের প্রোডাক্টের সংখ্যা বাড়িয়ে নতুন ‘Honor 600 সিরিজ’ লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে একইসঙ্গে Honor 600 এবং Honor 600 Pro স্মার্টফোনদুটি লঞ্চ করা হয়েছে। মালয়েশিয়ার বাজারে স্টাইলিশ লুক এবং অসাধারণ স্পেসিফিকেশন সহ স্মার্টফোন দুটি পেশ করা হয়েছে। উভয় স্মার্টফোনে 200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি এবং হাই 8000nits ব্রাইটনেস রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor 600 এবং Honor 600 Pro স্মার্টফোন দুটির ডিটেইলস সম্পর্কে।
Honor 600 Pro 5G স্মার্টফোনে 3ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 4.32GHz হাই ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের Snapdragon 8 Elite Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনটিতে Adreno 830 জিপিইউ রয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড MagicOS 10 সহ লঞ্চ করা হয়েছে।
Honor 600 5G স্মার্টফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.8GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনটিতে Adreno 722 জিপিইউ রয়েছে। এই 5G ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড MagicOS 10 সহ পেশ করা হয়েছে।
উভয় স্মার্টফোনে একই ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 2728 x 1264 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.57-ইঞ্চির 1.5K ডিসপ্লে রয়েছে। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 1nit-120Hz রিফ্রেশ রেট এবং 3840Hz PWM ডিমিং সহ 8000nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্মার্টফোন দুটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
আমরা আগেই জানিয়েছিলাম Honor এর ফোনগুলিতে 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। ফটোগ্রাফির এবং ভিডিওগ্রাফির জন্য Honor 600 এবং Honor 600 Pro স্মার্টফোনে এফ/1.9 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 200MP OIS সেন্সর এবং 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এই সিরিজের Pro মডেলে অতিরিক্ত 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স রয়েছে।
সেলফি ও ভিডিও কলের জন্য নতুন Honor 5G ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। জানিয়ে রাখি Honor 600 5G স্মার্টফোনে 30x digital zoom রয়েছে। অন্যদিকে Honor 600 Pro 5G ফোনে 120x digital zoom ক্ষমতাসম্পন্ন লেন্স দেওয়া হয়েছে। এই ফোনগুলিতে AI Image to Video 2.0 ফিচার রয়েছে, এর ফলে ফোনে তোলা ফটোটি শর্ট ভিডিওতে রূপান্তরিত করা যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য Honor 600 এবং Honor 600 Pro 5G স্মার্টফোন দুটি 7000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 5 বছর ব্যাটারি হেলথ পাওয়া যাবে। উভয় ফোনেই দ্রুত চার্জ করার জন্য 80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রো মডেলে 50W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়া স্মার্টফোন দুটিতে 27W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে।
Honor 600 এবং Honor 600 Pro ফোনদুটি ড্রপ রেজিস্টেন্স মেটাল ফ্রেম দিয়ে তৈরি করা হয়েছে। অন্যদিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনে IP68 + IP69 + IP69K রেটিং যোগ করা হয়েছে। সিরিজের বেস মডেলে Bluetooth 5.4 এবং প্রো মডেলে Bluetooth 6 রয়েছে। এই ফোনগুলিতে OTG এবং Infrared সেন্সর রয়েছে। জানিয়ে রাখি ফোন দুটির থিকনেস 7.8mm, ফলে একটি স্লিম লুক পাওয়া যায়।
মালয়েশিয়াতে Honor 600 5G স্মার্টফোনটির 12GB RAM + 512GB স্টোরেজ অপশনের দাম 2599 রিংগিট অর্থাৎ প্রায় 60 হাজার টাকার কাছাকাছি। অন্যদিকে Honor 600 Pro ফোনটির 12GB RAM ভেরিয়েন্ট 256GB এবং 512GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই ভেরিয়েন্টের দাম যথাক্রমে: 3099 রিংগিট অর্থাৎ প্রায় 73 হাজার টাকা এবং 3299 রিংগিট অর্থাৎ প্রায় 78 হাজার টাকা রাখা হয়েছে। মালয়েশিয়ার বাজারে এই ফোনগুলি Orange, Golden White এবং Black কালার অপশনে সেল করা হবে।
