Home খবর 25 মে লঞ্চ হতে চলেছে 8600mAh ব্যাটারি সহ Honor 600 এবং Honor 600 Pro 5G স্মার্টফোন, জেনে নিন লিক ডিটেইলস

25 মে লঞ্চ হতে চলেছে 8600mAh ব্যাটারি সহ Honor 600 এবং Honor 600 Pro 5G স্মার্টফোন, জেনে নিন লিক ডিটেইলস

গত এপ্রিল মাসে Honor তাদের ‘ডিজিটাল সিরিজ’ এর অধীনে Honor 600 এবং Honor 600 Pro স্মার্টফোনদুটি মালয়েশিয়ার বাজারে লঞ্চ করেছিল। উভয় ফোনই 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ করা হয়েছিল। এতে iPhone 17 Pro Max ফোনের ক্যামেরা মডিউলের মতো ডিজাইন দেওয়া হয়েছিল। এবার হোম মার্কেট চীনে কোম্পানির ফোনগুলি পেশ করা হবে। সবচেয়ে বড় বিশেষত্ব হল চীনের আপকামিং Honor 600 এবং Honor 600 Pro ফোনদুটির ডিজাইন এবং স্পেসিফিকেশন গ্লোবাল মডেলের চেয়ে আলাদা হতে হলেছে।

আগামী 25 মে চীনে Honor 600 series লঞ্চ করা হবে। এই সিরিজে Honor 600 এবং Honor 600 Pro ফোনদুটি পেশ করা হবে। 25 মে সন্ধ্যা 7 টা সময়ে এই লঞ্চ ইভেন্ট আয়োজন করা হবে, অর্থাৎ ভারতের সময় অনুযায়ী 4 টে 30 মিনিটে ইভেন্ট শুরু করা হবে। Honor এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপকামিং Honor 600 স্মার্টফোনদুটির প্রোডাক্ট পেজ লাইভ হয়ে গেছে। এই পেজের মাধ্যমে ফোনের লুক এবং ডিজাইন সহ ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে।

জানিয়ে রাখি গ্লোবাল বাজারে Honor 600 সিরিজ রেক্টেঙ্গুলার শেপ ক্যামেরা মডিউলে লঞ্চ করা হয়েছিল। এই ডিজাইন অনেকটাই আইফোন 17 প্রো সিরিজ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছিল। অন্যদিকে চীনে আসন্ন Honor 600 সিরিজের স্মার্টফোনে আইফোন এয়ার এর মতো পিল হেপ ক্যামেরা মডিউল দেওয়া হবে। একই ডিজাইন Honor 500 series এর ক্ষেত্রেও দেখা গিয়েছিল। নিচে দেওয়া ছবির মাধ্যমে গ্লোবাল এবং চীনের মডেলের মধ্যে পার্থক্য দেখানো হয়েছে।

25 মে চীনে আসন Honor 600 এবং Honor 600 Pro ফোনগুলি গ্লোবাল মডেলের চেয়ে অনেকটাই অ্যাডভান্স হতে চলেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী চীনের Honor 600 সিরিজে শক্তিশালী 8600mAh battery দেওয়া হবে। গ্লোবাল বাজারে ফোনগুলি 7000mAh battery সহ লঞ্চ করা হয়েছিল। চীনের ইউজাররা বড় ব্যাটারি উপভোগ করতে পারবেন।

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত চীনের মডেলের স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি, তবে গ্লোবাল বাজারে ফোনগুলিতে 5 নছরের ব্যাটারি হেলথ পাওয়া যাবে বলে জানানো হয়েছে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনে 80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছিল। কোম্পানির Honor 600 Pro ফোনটি 50W wireless চার্জিং সহ পেশ করা হয়েছিল। একইসঙ্গে উভয় ফোনে 27W রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছিল।

গ্লোবাল বাজারে Honor 600 Pro 5G ফোনে কোয়ালকমের Snapdragon 8 Elite Gen 4 প্রসেসর দেওয়া হয়েছিল। অন্যদিকে Honor 600 5G ফোনে Snapdragon 7 Gen 4 প্রসেসর রয়েছে। উভয় স্মার্টফোনই অ্যান্ড্রয়েড 16 বেস্ড MagicOS 10 সহ কাজ করে। একইসঙ্গে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনে IP68 + IP69 + IP69K রেটিং যোগ করা হয়েছিল।

ফটোগ্রাফির জন্য Honor 600 এবং Honor 600 Pro স্মার্টফোনে এফ/1.9 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 200MP OIS সেন্সর এবং 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এই সিরিজের Pro মডেলে অতিরিক্ত 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স রয়েছে। জানিয়ে রাখি Honor 600 5G স্মার্টফোনে 30x digital zoom রয়েছে। অন্যদিকে Honor 600 Pro 5G ফোনে 120x digital zoom ক্ষমতাসম্পন্ন লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য নতুন Honor 5G ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

উভয় স্মার্টফোনে একই ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 2728 x 1264 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.57-ইঞ্চির 1.5K ডিসপ্লে রয়েছে। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 1nit-120Hz রিফ্রেশ রেট এবং 3840Hz PWM ডিমিং সহ 8000nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্মার্টফোন দুটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।