Honor তাদের নাম্বার সিরিজের পরিধি বিস্তার করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 23 এপ্রিল Honor 600 এবং Honor 600 Pro ফোনদুটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে। এই দিন Honor ফোনগুলি ফ্রান্সের বাজারে লঞ্চ করা হবে, পরবর্তী সময়ে অন্যান্য বাজারেও পেশ করা হবে। এবার লঞ্চের আগেই ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। ওয়েবসাইট উইনফিউচার আপকামিং Honor 600 এবং Honor 600 Pro ফোনদুটির ডিটেইলস শেয়ার করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor 600 এবং Honor 600 Pro ফোনগুলির লিক ডিটেইলস সম্পর্কে।
লিক অনুযায়ী Honor 600 5G ফোনটিতে কোয়ালকমের Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে। এই 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি প্রসেসর, যা 2.8গীগাহার্টস ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। লিক অনুযায়ী Honor 600 5G ফোনটি 8GB RAM সহ 256GB এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে।
Honor 600 Pro 5G ফোনটিতে 3ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 4.32গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 8 Elite Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে। লিক অনুযায়ী Honor 600 Pro 5G ফোনটি গ্লোবাল বাজারে 12GB RAM সহ 256GB ও 512GB স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হতে পারে।
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Honor 600 এবং Honor 600 Pro স্মার্টফোনদুটি 2728 × 1264 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.57 ইঞ্চির ডিসপ্লে সহ বাজারে লঞ্চ করা হতে পারে। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি 1.5K স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং হাই ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। আপকামিং ফোনদুটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে। একইসঙ্গে লিক অনুযায়ী জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য স্মার্টফোনগুলিতে IP68 রেটিং থাকতে পারে।
প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী গ্লোবাল বাজারে Honor 600 এবং Honor 600 Pro স্মার্টফোনদুটি 6400mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। অন্যদিকে লিক অনুযায়ী চীনের বাজারে Honor ফোনগুলি 9000mAh ব্যাটারি সহ পেশ করা হতে পারে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য Honor 600 ফোনে প্রায় 60W ফাস্ট চার্জিং এবং Honor 600 Pro ফোনে 80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।
ফটোগ্রাফির জন্য Honor 600 এবং Honor 600 Pro 5G ফোনদুটি 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ করা হতে পারে। লিক তথ্য অনুযায়ী Honor 600 ফোনটিতে 200MP প্রাইমারি ক্যামেরা সহ 12-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। অন্যদিকে Honor 600 Pro মডেলে একই ওয়াইড সেন্সর সহ 50-মেগাপিক্সেল টেলিফটো লেন্স যোগ করা হতে পারে। একইসঙ্গে লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী সেলফি ও ভিডিও কলের জন্য Honor 600 Pro ফোনটি 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ লঞ্চ করা হতে পারে।
লিকের মাধ্যমে Honor 600 এবং Honor 600 Pro 5G ফোনের দাম জানা গেছে। আপকামিং Honor 600 ফোনটির প্রাথমিক দাম €400 এবং 512GB ভেরিয়েন্টের দাম €530 রাখা হতে পারে। ভারতীয় কারেন্সি অনুযায়ী ফোনগুলির দাম 43,500 টাকা এবং 57,800 টাকার কাছাকাছি হতে পারে। একইভাবে Honor 600 Pro ফোনটির দাম €630 অর্থাৎ প্রায় 68,500 টাকা হবে বলে জানা গেছে।
