শীঘ্রই Honor গ্লোবাল মার্কেটে তাদের নতুন Honor 600 সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজের অধীনে Honor 600 এবং Honor 600 Pro ফোনগুলি পেশ করা হতে পারে। বেশ কিছু দিন আগেই এই সিরিজের তথ্য লিকের মাধ্যমে প্রকাশ্যে এসেছিল। এবার গীকবেঞ্চ প্ল্যাটফর্মে এই সিরিজের বেস মডেল লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে তথ্য জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor 600 ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
আগের সার্টিফিকেশন লিস্টিঙে Honor 600 ফোনটি VKJ-NX9 মডেল নাম্বার সহ দেখা গিয়েছিল, তবে Honor 600 Pro ফোনটির মডেল নাম্বার VKP-NX9 হবে বলে জানা গিয়েছিল। TUV সার্টিফিকেশন সাইটে উভয় ফোনই লিস্টেড হয়েছিল। এই লিস্টিঙের মাধ্যমে ফোনগুলিতে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP68/69 রেটিং থাকবে বলে জানা গিয়েছিল। জানিয়ে রাখি কোম্পানি গ্লোবাল বাজারে Honor 500 সিরিজ লঞ্চ করেনি। তবে এই সিরিজ চীনের বাজারে সেল করা হয়। তাই Honor 600 সিরিজ ইন্টারন্যাশনাল বাজারে পেশ করা হতে পারে।
গীকবেঞ্চে Honor 600 ফোনটি লিস্টেড হওয়ার পর থেকে এটি শীঘ্রই লঞ্চ করাহবে বলে মনে করা হচ্ছে। লিস্টিং অনুযায়ী ফোনটিতে Qualcomm Snapdragon 7 Gen 4 চিপসেট ( SM7750 মডেল নাম্বার) সহ লঞ্চ করা হতে পারে। এটি আগের Honor 400 ফোনে উপস্থিত Snapdragon 7 Gen 3 প্রসেসরের আপগ্রেড ভার্সন হতে চলেছে।
গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী ফোনটিতে 8GB RAM দেওয়া হতে পারে। এই ফোনটি Android 16 বেস্ড MagicOS 10 সহ কাজ করবে বলে আশা করা হচ্ছে। পারফরমেন্সের দিক দিয়ে ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 1318 স্কোর এবং মাল্টি-কোর টেস্টে 4075 স্কোর পেয়েছে। তাই এই ফোনটি মিড-রেঞ্জ সেগমেন্টে ভালো অপশন হতে পারে।
রিপোর্ট অনুযায়ী Honor 600 ফোনটিতে 6.57 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। একইভাবে ক্যামেরার দিক দিয়ে ফোনটি শক্তিশালী হয়ে উঠতে পারে, কারণ 200MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
পাওয়ার ব্যাকআপের জন্য উভয় মডেলেই 9,000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে, এর ফলে ফোনটিতে দীর্ঘমেয়াদী ব্যাকআপ পাওয়া যাবে। তবে এই সমস্ত তথ্য শুধুমাত্র লিক এবং রিপোর্ট হিসাবে গণ্য করা হচ্ছে। তাই সুদূর ভবিষ্যতে এই বিষয়ে আরও আপডেট আসার অপেক্ষা করতে হবে। আরও বলা হয়েছে Honor চীনে Honor 600 সিরিজে কাজ করছে। তবে চাইনিজ মডেল গ্লোবাল ভেরিয়েন্টের তুলনায় বেশি অ্যাডভান্স হতে পারে।
এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে আপকামিং ফোনের লঞ্চ সম্পর্কে জানানো হয়নি, তবে ক্রমাগত লিস্টিঙের জন্য খুব তাড়াতাড়ি সিরিজ পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। শীঘ্রই গ্লোবাল বাজারে Honor 600 সিরিজ লঞ্চ করা হতে পারে। ভবিষ্যতে এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
