Home খবর লঞ্চের আগেই প্রকাশ্যে এসেছে Honor 700 এবং 700S ফোনের ফিচার, পাওয়া যাবে রেয়ার ডিসপ্লে এবং 80W ফাস্ট চার্জিং

লঞ্চের আগেই প্রকাশ্যে এসেছে Honor 700 এবং 700S ফোনের ফিচার, পাওয়া যাবে রেয়ার ডিসপ্লে এবং 80W ফাস্ট চার্জিং

এই মাসেই Honor চীনের বাজারে তাদের Honor 700 সিরিজ লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে Honor 700, Honor 700 Pro এবং Honor 700S স্মার্টফোন পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই তিনটি ফোনই টিজ করা হচ্ছে এবং ফোনগুলির প্রি-অর্ডার‌ও শুরু করে দেওয়া হয়েছে। এই পোস্টে সিরিজের Honor 700 এবং Honor 700S ফোনের কালার, স্টোরেজ এবং সম্ভাব্য ফিচার সম্পর্কে আলোচনা করা হল।

Honor 700 ফোনের সম্ভাব্য ফিচার

লিক অনুযায়ী Honor 700 ফোনে 6.57-ইঞ্চির ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 1.5K রেজোলিউশন এবং স্ক্রিনের চারদিকে অত্যন্ত পাতলা বেজল যোগ করা হতে পারে। এই ফোনের রেয়ার ক্যামেরা সেট‌আপে স্কয়ার শেপের সেকেন্ডারি ডিসপ্লে থাকবে। রিপোর্ট অনুযায়ী এই ডিসপ্লের সাইজ 1.72-ইঞ্চি হতে পারে। এই ডিসপ্লেতে টাইম, নোটিফিকেশন এবং মিউজিক কন্ট্রোলের মতো বিভিন্ন তথ্য দেখা যাবে। এই ডিসপ্লে ব্যাবহার করে রেয়ার ক্যামেরা সেট‌আপের সাহায্যে অসাধারণ কোয়ালিটির সেলফি তোলা যাবে।

Honor 700 ফোনে প্রসেসিঙের জন্য Qualcomm Snapdragon 8s Gen 4 প্রসেসর দেওয়া হবে বলে জানা গেছে। এই ফোনের রেয়ার ক্যামেরা সেট‌আপে 200MP প্রাইমারি সেন্সর যোগ করা হবে বলে আশা করা হচ্ছে। এর সঙ্গে এই ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 9,000mAh ব্যাটারি থাকবে।

Honor 700S ফোনের সম্ভাব্য ফিচার

Honor 700S ফোনেও সিরিজের অন্যান্য মডেলের মতোই রেয়ার ডিসপ্লে দেওয়া হবে। তবে এই ফোনটির ডিসপ্লে, প্রসেসর এবং ক্যামেরা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে 3C সার্টিফিকেশন সাইটে উল্লেখ করা হয়েছে এই ফোনের সঙ্গে 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্টেড অ্যাডপ্টার দেওয়া হবে।

Honor 700S ফোনের 12GB+256GB এবং 12GB+512GB মডেল পেশ করা হবে। অপরদিকে বাজারে Honor 700 ফোনটির 12GB+256GB, 12GB+512GB, 16GB+256GB এবং 16GB+512GB মডেল সেল করা হবে। এই দুটি ফোনই Cold White, Clear Sky, Blue Tone এবং Pink Mist কালার অপশনে সেল করা হবে।

জানিয়ে রাখি এই মাসেই কোম্পানির পক্ষ থেকে চীনের মার্কেটে Honor 700 সিরিজ লঞ্চ করা হতে পারে। তবে এখনও এই সিরিজের লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি। এই বিষয়ে কোনো নতুন তথ্য প্রকাশ্যে এলে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।