Home খবর 21 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হতে পারে Honor 90, জেনে নিন এই ফোনের বিশেষত্ব

21 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হতে পারে Honor 90, জেনে নিন এই ফোনের বিশেষত্ব

Highlights

অনার ঘোষণা করে জানিয়ে দিয়েছে শীঘ্রই ভারতে Honor 90 ফোনটি পেশ করা হতে পারে। এখনও পর্যন্ত এই ফোনের অফিসিয়াল লঞ্চ ডেট জানা যায়নি। তবে বিগত বেশ কিছু দিন ধরে এই ফোনটি সম্পর্কে বিভিন্ন লিক রিপোর্ট সামনে এসেছে। এবার একটি নতুন রিপোর্ট থেকে জানা গেছে এই ফোনটি আগামী 21 সেপ্টেম্বর ভারতে লঞ্চ করা হবে। কোথা থেকে এই তথ্য জানা গেছে এবং এই ফোনে কি কি বিশেষত্ব পাওয়া যাবে সেই বিষয়ে নিচে জানানো হল। আরও পড়ুন: লঞ্চ হল 50MP সেলফি ক্যামেরা সহ Vivo V29e স্মার্টফোন, প্রতিযোগিতার মুখে ওয়ানপ্লাস এবং রিয়েলমি

Honor 90 এর লঞ্চ ডেট (লিক)

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে Honor 90 ফোনটির লঞ্চ ডেট জানা গেছে। ভারতে আগামী 21 সেপ্টেম্বর এই ফোনটি লঞ্চ করা হতে পারে বলে জানানো হয়েছে। পোস্টে দেখা যাচ্ছে টিপস্টার অভিষেক যাদব ফোনটির লঞ্চের কথা জানিয়েছেন। তবে তিনি বলেছেন এই বিষয়ে তিনি পুরোপুরি নিশ্চিত নন। এবার অপেক্ষা কোম্পানির অফিসিয়াল ঘোষণার।

Honor 90 এর স্পেসিফিকেশন (চীন)

চীনে এই ফোনটি লঞ্চ করা হয়েছে, বর্তমানে মনে করা হচ্ছে এই ফোনটি ভারতেও একই স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন