Home খবর Honor 90 ফোনে পাওয়া যাচ্ছে দারুণ অফার, জেনে নিন নতুন দাম

Honor 90 ফোনে পাওয়া যাচ্ছে দারুণ অফার, জেনে নিন নতুন দাম

গত সেপ্টেম্বর মাসে অনার ভারতের বাজারে তাদের Honor 90 ফোনটি পেশ করেছিল। এখনও পর্যন্ত বহু ইউজার আমাজন থেকে এই ফোনটি কিনে ব্যাবহার করছেন। এবার কোম্পানির পক্ষ থেকে HONOR Days সেল শুরু করা হয়েছে। এই অফারে কোম্পানির এই ফোনটি এখন আরও কম দামে পাওয়া যাচ্ছে। এই ফোনে 200 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 12GB পর্যন্ত RAM, Qualcomm প্রসেসরের মতো কিছু অসাধারণ ফিচার রয়েছে। এই পোস্টে Honor 90 ফোনটির অফার এবং নতুন দাম সম্পর্কে জানানো হল।

Honor 90 এর অফার

3000 টাকা ব্যাঙ্ক অফার

8GB RAM + 256GB স্টোরেজ
নতুন দাম: 31,999 টাকা

12GB RAM + 256GB স্টোরেজ
নতুন দাম: 33,999 টাকা

Honor 90 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Honor 90 ফোনটিতে 6.7 ইঞ্চির 1.5কে কোয়াড কার্ভড এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 120Hz রিফ্রেশরেট, 1600 নিটস্ পীক ব্রাইটনেস, 3840PWM ডিমিং সাপোর্ট করে।

প্রসেসর: সুন্দর পারফরমেন্সের জন্য এই ফোনে কোম্পানি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 1 চিপসেট যোগ করেছে।

স্টোরেজ: Honor 90 ফোনে 12GB RAM এবং 512GB স্টোরেজ যোগ করা হয়েছে। এর সঙ্গে 7GB virtual RAM রয়েছে যার মাধ্যে এই ফোনে মোট 19GB RAM উপভোগ করা যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে। সেলফির জন্য এই ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 66 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: Honor 90 5G ফোনটিতে ডুয়েল সিম 5G, 4G, ব্লুটুথ, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, জিপিএস, এনএফসি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ বেশ কিছু প্রয়োজনীয় ফিচার রয়েছে।

ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ম্যাজিক ইউআই 7.1 এ কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন