হুয়াই ব্র্যান্ডের অনার আজ ভারতীয় বাজারে নতুন স্মার্টফোন অনার 9এন পেশ করেছে। এই ফোনটি এবছর শুরুতে লঞ্চ হওয়া অনার 9 লাইটের আপগ্ৰেডেড ভার্সন যা দেখতে অত্যন্ত স্টাইলিশ ও ফিচারও দুর্দান্ত। ভারতে ফোনটি 11,999 টাকা দামে আগামী 31শে জুলাই থেকে অনলাইন স্টোর ফ্লিপকার্ট ও অনার ইন্ডিয়া স্টোর থেকে কেনা যাবে।
অনার 9;লাইটের মতোই অনার 9আই ফোনটির বডিও গ্লাস দিয়ে তৈরি যা অত্যন্ত আকর্ষণীয়। মেটাল ফ্রেমে বানানো এই ফোনটির ফ্রন্ট ও ব্যাক প্যানেলে উজ্জ্বল গ্লাসের ব্যবহার করা হয়েছে। ফোনটি একটু কার্ভ হওয়ার দরুণ ফোনটি ধরতেও সুবিধা হয়। দারুণ বিল্ট কোয়ালিটি ও কম রেঞ্জের এই ফোনটি যে কোনো ব্যাক্তিকে প্রিমিয়াম পার্সোনালিটি দেবে। ফোনটি সাফায়ার ব্লু, মিডনাইট ব্ল্যাক, জেসপার গ্ৰীন ও ল্যাভেন্ডার পার্পল কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে।
অনার 9এন নতুন স্ক্রিন ট্রেন্ড নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 19:9 আসপেক্ট রেশিওসহ 5.84 ইঞ্চির ফুল এইচএসডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। এর স্ক্রিন রেজলিউশন 2280 × 1080 পিক্সেল। বড় স্ক্রিন থাকা সত্ত্বেও ফোনটি যথেষ্ট কম্প্যাক্ট এবং এক হাত দিয়েই ব্যবহার করা যায়। এই ফোনের অপর এক বড় বিশেষত্ব হল এই ফোনে নচ ডিসেবল করা যায়।
হার্ডওয়্যার
অনার 9এনে কোম্পানির পক্ষ থেকে হাইসিলিকন কিরীন 659 চিপসেট দেওয়া হয়েছে এবং এতে 2.36 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। ভারতে ফোনটির তিনটি মেমরি ভেরিয়েন্ট দেখা যাবে। প্রথম ভেরিয়েন্টে 3 জিবি র্যামের সঙ্গে 32 জিবি মেমরি আছে। দ্বিতীয়টিতে 4 জিবি র্যাম ও 64 জিবি মেমরি আছে। এবং তৃতীয় ভেরিয়েন্টে 4 জিবি র্যাম আছে তবে এতে 128 জিবি মেমরি আছে। ফোনটিতে মেমরি কার্ড সাপোর্ট করে তবে তা হাইব্রিড স্লট।
ক্যামেরা
ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফ্রন্ট প্যানেলে সেলফির জন্য 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। দুটি ক্যামেরাতেই পিডিএএফ ও বোকের মত ব্লার ব্যাকগ্ৰাউন্ড এফেক্ট পাওয়া যাবে।
অপারেটিং সিস্টেম
অনার 9এনে ইমোশন ইউআই 8.0 পেশ করা হয়েছে এবং এতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.0 অরিও আছে। এছাড়া এই ফোনে সিঙ্গেল হ্যান্ড ইউজ, থ্রি ফিঙ্গার স্ক্রিনশট ও নাইট মোডের মত কিছু ফিচার আছে।
কানেক্টিভিটি
ডেটা ও কানেক্টিভিটির জন্য এতে ডুয়েল সিম ফিচার আছে। এতে 4জি ভোএলটিই ব্যবহার করা যাবে। এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ ও জিপিএসের সুবিধা আছে। এই ফোনটি ইউএসবি 2.0 এর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে ইউএসবি ওটিজি সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলক ফিচারও দেওয়া হয়েছে।
ব্যাটারী
পাওয়ার ব্যাকআপের জন্য এতে 3,000 এমএএইচ ব্যাটারী আছে। এক্ষেত্রে ফোনটি একটু পিছিয়ে।
দাম
ভারতে অনার 9এন 3 জিবি র্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট 11,999 টাকা দামে পাওয়া যাবে। একই ভাবে 4 জিবি র্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 13,999 টাকা দামে ও 4 জিবি র্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 17,999 টাকায় পাওয়া যাবে।
