Home খবর 2 আগস্ট লঞ্চ হবে Honor Magic 6 Pro স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

2 আগস্ট লঞ্চ হবে Honor Magic 6 Pro স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

চাইনিস ব্র্যান্ড Honor ভারতীয় বাজারে তাদের আরও একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানি তাদের ফোনের সংখ্যা বাড়িয়ে প্রটি মাসে নতুন নতুন ফোন পেশ করছে। এই ধারা বজায় রেখে কোম্পানি তাদের আরও একটি নতুন Honor Magic 6 Pro স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি এই ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে জানিয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনটির লঞ্চ ডেট এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে।

Honor Magic 6 Pro-এর লঞ্চ ডেট এবং টাইমলাইন ডিটেইলস

কোম্পানির থেকে পাওয়া তথ্য অনুযায়ী আগামী 2 আগস্ট দুপুর 12:30PM ভারতে Honor Magic 6 Pro স্মার্টফোনটি লঞ্চ করা হবে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই লঞ্চ ইভেন্টের লাইভ লিঙ্ক শেয়ার করা হয়নি, কিন্তু এই লাইভ ইভেন্টের তথ্য কোম্পানির সোশ্যাল মিডিয়া সাইটে পাওয়া যাবে। আমাজন মাইক্রোসাইট অনুযায়ী এই ফোনটি লঞ্চের পর এই সাইটের মাধ্যমে সেল করা হবে।

কোম্পানির বক্তব্য অনুযায়ী এই স্মার্টফোনটি এআই ফিচার সহ লঞ্চ করা হবে। এই স্মার্টফোনটিতে 6.8 ইঞ্চির ডিসপ্লে, 50MP প্রাইমারি ক্যামেরা, কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট এবং বিভিন্ন ফিচার দেওয়া হতে পারে। জানিয়ে রাখি এই ফ্ল্যাগশিপ ফোনটি পাঞ্চ DXOMARK 2024 গোল্ড লেবেল দিয়ে সম্মানিত করা হয়েছে। HONOR Magic6 Pro স্মার্টফোনটিতে রেয়ার এবং সেলফি ক্যামেরা, ইমারর্সিভ অডিও এক্সপিরিয়েন্স, বাইভ্রেন্ট ডিসপ্লে এবং শক্তিশালী ব্যাটারি লাইফ এর জন্য গোল্ড লেবেল সহ সমস্ত দিক দিয়েই উন্নত ফিচার যোগ করা হয়েছে।

Honor Magic 6 Pro এর সম্ভাব্য ভারতীয় দাম

Honor Magic 6 Pro এর স্পেসিফিকেশন (গ্লোবাল)