খুব তাড়াতাড়ি Honor তাদের কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। লেটেস্ট লিক অনুযায়ী কোম্পানি Honor Magic 8 Mini নামের একটি নতুন স্মার্টফোনে কাজ করছে। এই ফোনটির সাইজ ছোট হওয়ার পাশাপাশি, এটি বছরের সবচেয়ে হালকা ও পাতলা ফ্ল্যাগশিপ ফোনের স্থানও দখল করতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ডিটেইলস সম্পর্কে।
গত মাসে Honor তাদের হোম মার্কেট অর্থাৎ চীনে Magic 8 এবং Magic 8 Pro লঞ্চ করেছে। এই ফোনগুলি লঞ্চের পর থেকেই এই ছোট ফোনটি সম্পর্কে কানাঘুষো শুরু হয়ে গেছে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন চীনের মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবোর মাধ্যমে Honor Magic 8 Mini ফোনটি সম্পর্কে জানিয়েছেন। Magic 8 Mini ফোনটির প্রি-প্রোডাকশন ইউনিট আগে থেকেই টেস্টিঙে রয়েছে বলে জানানো হয়েছে। এই ফোনটিতে অভিনব ডিজাইন থাকতে পারে।
Honor Magic 8 Mini ফোনটির থিকনেস মাত্র 5 মিমি থেকে 6 মিমি হবে বলে জানা গেছে। এর ফলে এই আপকামিং ফোনটি Galaxy S25 Edge এবং iPhone Air ফোনগুলির মতো আলট্রা থিন স্মার্টফোনের লিস্টে স্থান করে নেবে। থিকনেসের পাশাপাশি এই ফোনে কম্প্যাক্ট ফর্ম-ফ্যাক্টর পাওয়া যাবে।
আপকামিং Honor Magic 8 Mini ফোনে 6.31-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। ফোনটির ক্যামেরা সেটআপ সম্পর্কে এখনও পর্যন্ত সঠিকভাবে কিছু জানা যায়নি, তবে কোম্পানি দুটি অপশনে টেস্ট করছে বলে শোনা যাচ্ছে। এর মধ্যে একটিতে 200MP প্রাইমারি সেন্সর এবং অপরটিতে 50MP 1/1.5″ সেন্সর থাকতে পারে। এই কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোনে টেলিফটো লেন্সও যোগ করা হতে পারে।
জানিয়ে রাখি 6.5 ইঞ্চির চেয়ে ছোট ডিভাইসে টেলিফটো লেন্স যথেষ্ট উল্লেখযোগ্য একটি বিষয়। তাই এমনটা সত্যি হলে Honor Magic 8 Mini ফোনটি নতুন রেকর্ড তৈরি করবে।
প্রসেসিঙের জন্য Honor Magic 8 Mini ফোনে MediaTek Dimensity 9500 প্রসেসর দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5500mAh ব্যাটারি থাকতে পারে। এই ধরনের কম্প্যাক্ট ডিভাইসে এই ব্যাটারি যথেষ্ট।
এখনও পর্যন্ত Honor তাদের আপকামিং Magic 8 Mini ফোনটি সম্পর্কে অফিসিয়ালি কিছু জানায়নি। তবে অদূর ভবিষ্যতে এই ফোনটি সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।
লিক রিপোর্ট সঠিক হলে আগামী কয়েক মাসের মধ্যে চীনে একটি কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে Honor Magic 8 Mini ফোনটি লঞ্চ করা হবে। বাজারে আসন্ন Vivo S50 Mini ফোনটির সঙ্গে এই ফোনটিকে প্রতিযোগিতায় নামতে হতে পারে। আপকামিং Honor ফোনটি সম্পর্কে আরও তথ্য জানার পরই ফোনটির আসল প্রতিদ্বন্দ্বী সম্পর্কে আলোচনা করা সম্ভব হবে। যারা একটি কম্প্যাক্ট সাইজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তবে তাড়া নেই তাঁরা এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।
