আপকামিং Honor Magic 9 Pro Max স্মার্টফোনের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। যদিও এখনও পর্যন্ত ফোনটি লঞ্চ অনেক দিন বাকি রয়েছে, এর আগেই ফোনের ফিচার এবং ডিজাইন সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছে। সম্প্রতি রিপোর্টের মাধ্যমে আসন্ন ফোনের ডিসপ্লে, প্রসেসর এবং ব্যাটারি সম্পর্কিত তথ্য জানানো হয়েছে। তাই ফোনটি বড় আপগ্রেড সহ লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor Magic 9 Pro Max স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Honor Magic 9 Pro Max ফোনে 6.8 ইঞ্চির 1.5K LTPO ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। স্ক্রিনের ওপরে হালকা 2.5D কার্ভ গ্লাস থাকতে পারে, ফলে ফোনটিতে একটি প্রিমিয়াম ফিল পাওয়া যাবে। এই স্ক্রিন অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে। সাধারণত 2026 সালের প্রায় সমস্ত ফ্ল্যাগশিপ ফোনেই এই ফিচার দেওয়া হচ্ছে।
প্রসেসিঙের জন্য Honor Magic 9 Pro Max ফোনে Snapdragon 8 Elite Gen 6 Pro প্রসেসর দেওয়া হতে পারে। রিপোর্ট অনুযায়ী এটি 2nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি হতে পারে। Qualcomm এর পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি এই প্রসেসর লঞ্চ করা হয়নি। তবে প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী এই প্রসেসর ডেস্কটপ লেভেল 5GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম হবে।
লিক অনুযায়ী Honor Magic 9 Pro Max ফোনে 200MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। এটি 1/1.28-ইঞ্চির বড় সেন্সর সহ লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে ফোনে 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে বলেও জানানো হয়েছে। ফলে অনেক দূরের ফটো ক্ষেত্রেও দুর্দান্ত জুম ফটোগ্রাফি করা যাবে।
আপকামিং Honor Magic 9 Pro Max ফোনের ইঞ্জিনিয়র প্রোটোটাইপে প্রাথমিক “8” এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি দেখা গেছে। তাই ফাইনাল ডিভাইসটিতে 8000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। এই তথ্য সঠিক হলে ফোনটি সবচেয়ে বড় ব্যাটারি সম্পন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লিস্টে স্থান দখল করবে।
Honor Magic 9 Pro Max ফোনে ওয়্যারলেস চার্জিং, 3D ফেস রেকগনেশন এবং 3D আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে বলে আশা করা হচ্ছে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনে IP68 এবং IP69 রেটিং দেওয়া হতে পারে। অন্যদিকে দারুণ অডিও এক্সপিরিয়েন্সের জন্য এতে “মাস্টার-লেভেল সিমেট্রিক ডুয়েল স্পিকার” দেওয়া হতে পারে।
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। টিপস্টার Digital Chat Station এর মাধ্যমে এই সমস্ত তথ্য প্রকাশ্যে এসেছে। তাই বেশিরভাগ তথ্য সঠিক হবে বলে মনে করা হচ্ছে। আগামী মাসের মধ্যে Honor Magic 9 Pro Max ফোনের সম্পর্কে আরও তথ্য প্রকাশ্যে আসতে চলেছে।
