Home খবর লিক হল Honor Magic 9 সিরিজের ফিচার, Pro Max স্মার্টফোনে থাকতে পারে ডুয়েল 200MP ক্যামেরা

লিক হল Honor Magic 9 সিরিজের ফিচার, Pro Max স্মার্টফোনে থাকতে পারে ডুয়েল 200MP ক্যামেরা

Honor তাদের ফ্ল্যাগশিপ Honor Magic 9 সিরিজ লঞ্চ করতে পারে। আপকামিং সিরিজের বেস মডেল এবং টপ ভেরিয়েন্টের ডিটেইলস প্রকাশ্যে এসেছে। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী কোম্পানি এবার কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন থেকে শুরু করে হাই-এন্ড ক্যামেরা ফোকাস্ড ডিভাইস পর্যন্ত পেশ করতে চলেছে। এই বছর অক্টোবর মাসে চীনের বাজারে ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor Magic 9 সিরিজের লিক ডিটেইলস সম্পর্কে।

লিক অনুযায়ী Honor Magic 9 ফোনটি কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ হিসাবে লঞ্চ করা হতে পারে। এই ফোনটিতে 6.3-ইঞ্চির ছোট ডিসপ্লে থাকতে পারে, বর্তমান ট্রেন্ডের চেয়ে বেশ আলাদা হতে পারে। সবচেয়ে বড় কথা এত ছোট সাইজ হওয়া সত্ত্বেও ফোনটিতে প্রায় 8000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। এটি এই সেগমেন্টের বড় আপগ্রেড হয়ে উঠতে পারে। যারা কম্প্যাক্ট স্মার্টফোনে দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ চাইছেন, তাদের জন্য আপকামিং Honor Magic 9 ফোনটি ভালো অপশন হতে পারে।

প্রসেসিঙের জন্য কোম্পানি দুটি চিপসেটের ওপর কাজ করছে, এতে Snapdragon 8 Elite Gen 6 এবং Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর রয়েছে। রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত অফিসিয়াল চিপসেট সম্পর্কে জানা যায়নি। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি Gen 5 প্রসেসর যোগ করা হলে এতে পেরিস্কোপ টেলিফটো লেন্স, ওয়্যারলেস চার্জিং, ফুল-লেভেল ওয়াটার রেজিস্টেন্স এবং আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো বিভিন্ন প্রিমিয়াম ফিচার পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

Honor Magic 9 ফোনটির ক্যামেরা সেটআপে 200MP প্রাইমারি ক্যামেরা, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 64MP পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। এই সেটআপ কম্প্যাক্ট সেগমেন্টে অন্যতম হতে পারে।

কোম্পানি ক্যামেরা প্রেমীদের জন্য তাদের আপকামিং সিরিজের টপ ভেরিয়েন্ট Honor Magic 9 Pro Max ফোনটি ডিজাইন করতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে ডুয়েল 200MP ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এতে একটি প্রাইমারি সেন্সর এবং একটি পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে। এবার কোম্পানি তাদের আসন্ন ফোনের ক্যামেরা সেটআপে হাই-রেজোলিউশন এবং দুর্দান্ত জুম ভিজিবিলিটির উপর বিশেষ করে জোড় দিচ্ছে।

Honor Magic 9 Pro Max ফোনটির ভিডিও পারফরমেন্সের ক্ষেত্রেও অ্যাডভান্স কোয়ালিটি উপভোগ করা যাবে। লিক অনুযায়ী ফোনটিতে দারুণ স্টেবলাইজেশন, শার্প ভিডিও এবং লো-লাইট ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে। একইসঙ্গে কোম্পানির ফোনটিতে ARRI ইমেজিং টেকনোলোজি দেওয়া হতে পারে, এর ফলে অসাধারণ কালার সায়েন্স ও ভিডিও প্রসেসিং পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

যারা কম্প্যাক্ট ডিজাইন এবং হাই-এন্ড ক্যামেরা এক্সপিরিয়েন্স সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Honor Magic 9 সিরিজের স্মার্টফোন একটি ভালো অপশন হতে পারে। আসন্ন Magic 9 ফোনটি কম্প্যাক্ট সাইজ এবং বড় ব্যাটারি সহ ইউজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। অন্যদিকে Magic 9 Pro Max ফোনটি অ্যাডভান্স ক্যামেরা ফিচার সহ প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ করা হতে পারে। ভবিষ্যতে এই বিষয়ে নতুন তথ্য আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।