চীনের বাজারে HONOR তাদের Honor Magic 8 এবং Magic 8 Pro ফোনগুলির সঙ্গে HONOR MagicPad 3 ট্যাবলেট লঞ্চ করেছে। এটি বিশ্বের প্রথম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ ট্যাবলেট। জানিয়ে রাখি এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী চিপসেট। এই প্রসেসর মোবাইলের ক্ষেত্রেও ব্যাবহার করা হয়, তবে দুর্দান্ত পারফরমেন্সের জন্য HONOR তাদের ট্যাবলেটে এই প্রসেসর দিয়েছে। এই ট্যাবলেটটি প্রফেশনাল ইউজার এবং প্রত্যেক ধরনের কাজের ক্ষেত্রে ইউজারদের পছন্দ হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক HONOR MagicPad 3 ট্যাবলেটের দাম ও স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
23 অক্টোবর থেকে চীনে HONOR MagicPad 3 ট্যাবলেটটির সেল শুরু হবে। এই ট্যাবলেটটি Floating Gold, Moon Shadow White এবং Starry Sky Gray তিনটি কালার অপশনে সেল করা হবে। এই ট্যাবলেটটি 12GB + 256GB স্টোরেজ অপশন 3,799 ইউয়ান অর্থাৎ প্রায় 46,800 টাকা, 12GB + 512GB স্টোরেজ ভেরিয়েন্ট 4,399 ইউয়ান অর্থাৎ প্রায় 54,200 টাকা এবং 16GB + 512GB স্টোরেজ অপশন 4,699 ইউয়ান অর্থাৎ প্রায় 57,900 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
লেটেস্ট HONOR MagicPad 3 Pro ট্যাবলেটটিতে 3200 x 2136 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 13.3 ইঞ্চির 3.2K LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 165Hz রিফ্রেশ রেট, 91% স্ক্রিন-টু-বডি রেশিও 3:2 গোল্ডেন রেশিও এবং 1100 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই ট্যাবলেটটিতে HDR Vivid এবং IMAX Enhanced সার্টিফিকেশন রয়েছে। এই স্ক্রিনে AI Defocus Eye Protection, Dry Eye Friendliness, Natural Light-like ডিসপ্লে এবং Motion Sickness Relief ডিসপ্লের মতো অ্যাডভান্স ফিচার যোগ করা হয়েছে।
প্রসেসিঙের জন্য ট্যাবলেটটিতে বিশ্বের প্রথম Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। এই ট্যাবলেটটিতে HONOR Phantom Engine 3.0, আল্ট্রা-থিন স্টেইনলেস স্টিল VC কুলিং সিস্টেম এবং PC-Level Q-Sync ফিচার রয়েছে, এর ফলে ইউজাররা আরও ভালভাবে ট্যাবটি উপভোগ করতে পারবেন। ট্যাবলেটটি 12GB বা 16GB RAM এবং 256GB ও 512GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। ট্যাবলেটটি MagicOS 10 এবং Android 16 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে।
ক্যামেরা সেটআপ হিসাবে ট্যাবলেটের ব্যাক প্যানেলে 13MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP ম্যাক্রো ক্যামেরা রয়েছে। একইভাবে সেলফির জন্য 9MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ট্যাবলেটে 12,450mAh বড় ব্যাটারি রয়েছে এবং ব্যটারই চার্জ করার জন্য 80W ফাস্ট চার্জিং ও 23W ওয়্যার্ড রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
অডিওর জন্য ট্যাবলেটটিতে 8 স্পিকার এবং 3 মাইক্রোফোন রয়েছে, এইগুলি 3D স্পেশিয়াল অডিও এক্সপিরিয়েন্স দিতে সক্ষম। কনেক্টিভিটির জন্য ট্যাবে Wi-Fi 7, Bluetooth 6.0, এবং USB Type-C (3.2 Gen 1) পোর্ট দেওয়া হয়েছে। একইসঙ্গে ট্যাবলেটটিতে কোম্পানির HONOR E2 Efficiency Chip এবং AI ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে।
যারা প্রিমিয়াম পারফরমেন্স সহ ট্যাবলেট খুঁজছেন, তাদের জন্য HONOR MagicPad 3 ট্যাবলেটটি ভালো অপশন। এই ট্যাবলেটটি বাজারে উপস্থিত Samsung Galaxy Tab S10 FE Plus 5G এবং OnePlus Pad 3 ট্যাবলেটগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
যেসব চীনের ইউজাররা পারফরমেন্স, ডিসপ্লে এবং বড় ব্যাটারি সহ ট্যাবলেট কেনার কথা ভাবছেন, তাদের জন্য HONOR MagicPad 3 ট্যাবলেটটি দারুণ অপশন। সেইসব ইউজাররা এই ট্যাবলেটটি কিনতে পারেন।
