টেক ব্র্যান্ড অনার একটি নতুন ট্যাবলেট ডিভাইস লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে চীনের বাজারে 10100mAh ব্যাটারি, বড় ডিসপ্লে এবং শক্তিশালী প্রসেসর সহ এই ট্যাবলেট ডিভাইসটি Honor Pad X10 নামে পেশ করা হয়েছে। এই মিড বাজেট ডিভাইসটির দাম রাখা হয়েছে প্রায় 20 হাজার টাকার কাছাকাছি। ভারতের বাজারে কোম্পানির এই নতুন ট্যাবটি লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor Pad X10 ট্যাবের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Honor Pad X10 ট্যাবে 1920 x 1200 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 11-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট এবং 500nits ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে এই ডিসপ্লেতে TÜV Rheinland Low Blue Light এবং Flicker-Free সার্টিফিকেশন যোগ করা হয়েছে, ফলে দীর্ঘ সময় পর্যন্ত ব্যাবহারের পরও চোখের তেমন ক্ষতি হবে না।
Honor Pad X10 ট্যাবটি Android 16 বেসড MagicOS 10 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে Qualcomm Snapdragon 680 চিপসেট রয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.9GHz থেকে 2.4GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ট্যাবে Adreno 610 1.11GHz GPU দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য Honor Pad X10 ট্যাবে ব্যাক প্যানেলে f/2.2 অ্যাপার্চারযুক্ত 13MP রেয়ার ক্যামেরা রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Honor Pad X10 ট্যাবলেটে পাওয়ার ব্যাকআপের জন্য 10100mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ডিভাইসে 22 ঘন্টা পর্যন্ত অনলাইন ভিডিও স্ট্রিমিং করা যাবে। আরও জানানো হয়েছে এই ট্যাবটি 97 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম দিতে সক্ষম। 97 দিন অর্থাৎ এই ডিভাইস তিন মাসের চেয়েও বেশি অন থাকতে সক্ষম।
কোম্পানির পক্ষ থেকে Honor Pad X10 ট্যাবে লার্নিং স্পেস মোট যোগ করা হয়েছে, এই ফিচার টেক্সটবুক এবং অনলাইন কোর্স ট্যাবে সিঙ্ক করে দেয়। ছোটদের ডিভাইস ও ইন্টারনেট ব্যাবহার নিয়ন্ত্রণ করার জন্য এতে প্যারেন্টাল কন্ট্রোল রয়েছে। এই ডিভাইসের থিকনেস 7.25mm এবং ওজন 499 গ্ৰাম। এছাড়াও এতে ড্রপ ও প্রেশার রেজিস্টেন্স ফিচার হিসাবে SGS 5-স্টার গোল্ড সার্টিফিকেশন দেওয়া হয়েছে।
চীনের বাজারে Honor Pad X10 ট্যাবটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ট্যাবের বেস ভেরিয়েন্টে 6GB RAM + 128GB Storage দেওয়া হয়েছে এবং এটির দাম রাখা হয়েছে 1599 ইউয়ান অর্থাৎ প্রায় 21,900 টাকা। একইভাবে 8GB RAM + 256GB Storage সহ টপ মডেল 1999 ইউয়ান দামে পেশ করা হয়েছে, ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 26,900 টাকার কাছাকাছি। এই ট্যাবটি Cyan Blue এবং Space Gray কালার অপশনে সেল করা হবে।
