Home খবর রেয়ার ডিসপ্লে ডিজাইন সহ লঞ্চ হল Honor Play 20A স্মার্টফোন, রয়েছে 6000mAh ব্যাটারি এবং 6.9 ইঞ্চির স্ক্রিন

রেয়ার ডিসপ্লে ডিজাইন সহ লঞ্চ হল Honor Play 20A স্মার্টফোন, রয়েছে 6000mAh ব্যাটারি এবং 6.9 ইঞ্চির স্ক্রিন

চাইনিজ মোবাইল কোম্পানি অনার টেক মঞ্চে নতুন Honor Play 20A স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির গ্লোবাল ওয়েবসাইটের মাধ্যমে এই ফোনটি পেশ করা হয়েছে। এই ফোনটির ব্যাক প্যানেলে একটি ছোট স্ক্রিন দেওয়া হয়েছে। স্টাইলিশ ডিজাইন সহ এই ফোনে অ্যাডভান্স ফিচার এবং সুন্দর স্পেসিফিকেশন যোগ করা হয়েছে। এই ফোনটির ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Honor Play 20A ফোনের ডিজাইন

এই ফোনের সবচেয়ে উল্লেখযোগ্য বিশেষত্ব হল ফোনটির রেয়ার ডিসপ্লে ডিজাইন। ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপের সঙ্গেই এই সেকেন্ডারি ডিসপ্লে অবস্থিত। এই ছোট স্ক্রিনে বিভিন্ন ধরনের কাজ করা যায়। এই স্ক্রিনে নিজেকে দেখে রেয়ার ক্যামেরার সাহায্যেই সেলফি তোলা যায়। এছাড়াও এই ডিসপ্লেতে কল ও ম্যাসেজ অ্যাক্সেস করার পাশাপাশি মিউজিক কন্ট্রোল করা যায়।

পলিকার্বনেট বডি সহ এই ফোনটির ডানদিকের প্যানেলে ভলিউম রকার এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন রয়েছে। এই ফোনের নিচের প্যানেলে স্পিকার এবং ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে। গ্লোবাল মার্কেটে Honor Play 20A ফোনটি Midnight Black, Light Blue এবং Starry Purple কালার অপশনে সেল করা হবে।

Honor Play 20A ফোনের স্পেসিফিকেশন

প্রসেসিঙের জন্য Honor Play 20A ফোনে MediaTek G81 চিপসেট যোগ করা হয়েছে। 12nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.8GHz থেকে 2.0GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। জানিয়ে রাখি MediaTek G81 একটি 4G CPU, যা এন্ট্রি লেভেল স্মার্টফোনে ল্যাগ ফ্রি পারফরমেন্সের জন্য যথেষ্ট সুপরিচিত।

Honor Play 20A 4G ফোনে 6.9-ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এই ফোনের স্ক্রিন IPS LCD প্যানেল দিয়ে তৈরি। ওয়াটার ড্রপ নচ স্টাইলের এই স্ক্রিনের চারদিকে বেজল এবং চ‌ওড়া চিন পার্ট দেওয়া হয়েছে। স্মুথ স্ক্রলিঙের জন্য এতে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট যোগ করা হয়েছে।

এই ফোনের ব্যাটারি বেশ উল্লেখযোগ্য একটি ফিচার। পাওয়ার ব্যাক‌আপের জন্য Honor Play 20A 4G ফোনে 6000mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনটি অনায়াসে গোটা দিন ব্যাবহার করা যাবে।

Honor Play 20A 4G ফোনে ফটোগ্রাফির জন্য সিঙ্গেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশের সঙ্গে 13MP ক্যামেরা যোগ করা হয়েছে এবং এই ক্যামেরার পাশেই সেকেন্ডারি ডিসপ্লে অবস্থিত। এই স্ক্রিনের সাহায্যে ফোনটির 13MP ক্যামেরা ব্যাবহার করেই সেলফি তোলা যাবে।

গ্লোবাল ওয়েবসাইটে Honor Play 20A ফোনটি 4GB RAM + 128GB storage সহ লিস্টেড করা হয়েছে। মেমরি কার্ড ব্যাবহার করে ফোনটির স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে। এই ফোনে Extended RAM ফিচার রয়েছে বলে আশা করা হচ্ছে। এই ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।