Home খবর একটি বিশেষ সেন্সরের সঙ্গে লঞ্চ হল এই 5G ফোন, স্পর্শ না করেই বলে দেবে ইউজারের বডি টেম্পারেচার

একটি বিশেষ সেন্সরের সঙ্গে লঞ্চ হল এই 5G ফোন, স্পর্শ না করেই বলে দেবে ইউজারের বডি টেম্পারেচার

স্মার্টফোন জগতে আজ এক সঙ্গে দুটি নতুন স্মার্টফোন পা রেখেছে। বিখ্যাত স্মার্টফোন কোম্পানি Honor তাদের নতুন Honor Play 4 এবং Honor Play 4 Pro লঞ্চ করেছে। এই দুটি ফোন‌ই কোম্পানি তাদের ঘরোয়া মার্কেট চীনে লঞ্চ করেছে। ভারতে ফোনদুটির লঞ্চ সম্পর্কে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে আগামী দিনে ভারতীয় মার্কেটে ‘অনার প্লে’ সিরিজের এই ফোনদুটি লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। চলুন জেনে নেওয়া যাক Honor Play 4 Pro এর ফিচার, স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে।

ডিজাইন

কোম্পানি তাদের নতুন Honor Play 4 Pro ফোনটি ডুয়েল পাঞ্চ হোল ডিজাইনের সঙ্গে পেশ করেছে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে ওপরের বাঁদিকের কোণায় এই পাঞ্চ হোল কাট‌আউটটি অবস্থিত। এই হোলের মধ্যে সেলফি ও ভিডিও কলের জন্য দুটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে অপেক্ষাকৃত চ‌ওড়া বেজল দেওয়া হয়েছে। এই ফোনের ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন এবং এর ঠিক নিচে পাওয়ার বাটন দেওয়া হয়েছে, এই পাওয়ার বাটনটি এক‌ই সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কাজ‌ও করে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে রেক্ট‍্যাঙ্গুলার শেপে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে।

বিশেষ সেন্সর

Honor Play 4 Pro ফোনটির ব‍্যাক প‍্যানেলে মানুষের শরীরের তাপমাত্রা মাপার জন্য Infrared সেন্সর দেওয়া হয়েছে। যখন কোনো মানুষের কপালের সামনে এই ইন্ফ্রারেড ক‍্যামেরা ধরা হবে তখন এই বডি টেম্পারেচার মেজারমেন্ট ফিচার কাজ করবে। তবে ফোনটি যদি ইউজারের হাতে রাখা হয় সেক্ষেত্রেও এই ফিচার কাজ করবে এবং বডি টেম্পারেচার মেপে বলে দেবে।

দাম

Honor Play 4 Pro এর 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম RMB 2,899 (প্রায় 30,800 টাকা) রাখা হয়েছে। এছাড়া ফোনটির টেম্পারেচার মেজারমেন্ট ফিচারযুক্ত মডেলের দাম RMB 2,999 (প্রায় 31,800 টাকা) রাখা হয়েছে।

স্পেসিফিকেশন

Honor Play 4 Pro তে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.57 ইঞ্চির ফুল এইচডি+ এলসিডি স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনে কোম্পানি Huawei Kirin 990 SoC এর সঙ্গে 5000 5G মোডেম ও বিসি কুলিং টেকনিক যোগ করেছে। এই ফোনটিতে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে।

ফোটোগ্রাফির জন্য Honor Play 4 Pro এর ব‍্যাক প‍্যানেলে ডুয়েল ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে প্রাইমারি সেন্সর হিসেবে এফ/1.8 অ্যাপার্চাযুক্ত 40 মেগাপিক্সেলের Sony IMX600 RYYB সেন্সর আছে। এর সঙ্গে এতে OIS, 3x অপ্টিক‍্যাল জুম এবং 30x ডিজিটাল জুম সাপোর্টেড 8 মেগাপিক্সেলের টেলিফোটো ক‍্যামেরা লেন্স আছে। এছাড়াও এই সেট‌আপে একটি LED Flash আছে। ভিডিও কল ও সেলফির জন্য Honor Play 4 Pro তে 32 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের 105 ডিগ্রি আল্ট্রা ওয়াইড ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 40 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্টেড 4,200 এম‌এএইচের ব‍্যাটারী আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে ইএম‌ইউআই 10.1 এ কাজ করে। কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে 3.5 এম‌এম অডিও জ‍্যাক, 5G (SA/NSA) / ডুয়েল 4G VoLTE, ওয়াইফাই 802.11 ac (2.4GHz + 5GHz) ব্লুটুথ 5.0, জিপিএস ও ইউএসবি টাইপ সি পোর্ট আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন