Home খবর 7500mAh ব্যাটারি, 8GB RAM এবং Snapdragon প্রসেসর সহ চীনে লঞ্চ হল Honor Play 80 Pro Plus 5G, জেনে নিন ডিটেইলস

7500mAh ব্যাটারি, 8GB RAM এবং Snapdragon প্রসেসর সহ চীনে লঞ্চ হল Honor Play 80 Pro Plus 5G, জেনে নিন ডিটেইলস

গত মাসে অনার চীনে তাদের হোম মার্কেট চীনে কোম্পানির ‘প্লে’ সিরিজের অধীনে Honor Play 80 এবং Play 80 Pro নামের দুটি স্মার্টফোন পেশ করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে তৃতীয় স্মার্টফোন হিসাবে Honor Play 80 Pro Plus লঞ্চ করা হয়েছে। বড় ব্যাটারি সহ এই ফোনটি চীনের বাজারে পেশ করা হয়েছে। মিড রেঞ্জ সেগমেন্টের এই নতুন ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Honor Play 80 Pro Plus ফোনটির ব্যাটারি এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 7500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে ফুল চার্জে 20 ঘন্টা পর্যন্ত অনলাইন শর্ট ভিডিও দেখা যাবে। এই ফোনে 6 বছরের ব্যাটারি হেল্থ বজায় থাকবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই ফোনটি রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে, ফলে এই ফোনটির সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে।

Honor Play 80 Pro Plus ফোনে 1604 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.61-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে রয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1010nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে Wet Hand Touch ফিচার দেওয়া হয়েছে, ফলে ভেজা হাতেও অনায়াসে এই ফোনটি ব্যাবহার করা যাবে। এই ডিসপ্লের আই প্রোটেকশন মোডের দৌলতে দীর্ঘ সময় পর্যন্ত ফোনটি ব্যাবহার করলেও চোখের তেমন ক্ষতি হবে না।

বড় ব্যাটারি এবং সুন্দর ডিসপ্লের পর ফোনটির ক্যামেরা সেগমেন্ট ইউজারদের কিছুটা নিরাশ করতে পারে। Honor Play 80 Pro Plus ফোনে ফটোগ্রাফির জন্য LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 13MP সিঙ্গেল রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনের ক্যামেরা 10x ডিজিটাল জুম সাপোর্ট করে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Honor Play 80 Pro Plus 5G ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম বেস্ড MagicOS 10 কাস্টম স্কিনে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে Qualcomm Snapdragon 4 Gen 4 চিপসেট দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.95GHz থেকে 2.3GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno 613 GPU যোগ করা হয়েছে।

এই নতুন ফোনটিতে ড্রপ রেজিস্টেন্স বডি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 1.8 মিটার উচ্চতা থেকে পড়লেও কোনো ক্ষতি হবে না। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য Honor Play 80 Pro Plus 5G ফোনে IP65 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনটির সাইড প্যানেলে ডেডিকেটেড AI Button যোগ করা হয়েছে, এটি সিঙ্গেল ট্যাপ করে এআই ফিচার অ্যাক্সেস করা যাবে। অত্যাধিক আওয়াজের মধ্যে দাঁড়িয়েও স্পষ্ট কলিঙের জন্য এতে Noise reduction ফিচার রয়েছে।

চীনে Honor Play 80 Pro Plus 5G ফোনটি 6GB RAM ও 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে এবং উভয় মডেলের 128GB ও 256GB স্টোরেজ ভেরিয়েন্ট সেল করা হবে। এই ফোনটির বেস মডেলের দাম রাখা হয়েছে CNY 1699 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 23,700 টাকা। এক‌ইভাবে ফোনটির 8GB+256GB টপ মডেল CNY 2099 অর্থাৎ প্রায় 29,280 টাকা দামে লঞ্চ করা হয়েছে। চীনে এই ফোনটি Aquamarine, Inkstone Black এবং Floating Gold কালার অপশনে সেল করা হবে।