এপ্রিল মাসে Honor তাদের ‘প্লে’ সিরিজের Honor Play 80, Play 80 Pro এবং Play 80 Pro Plus স্মার্টফোন দুটি লঞ্চ করেছিল। এবার এই সিরিজের অধীনে আরও একটি Honor Play 80m স্মার্টফোন চীনের বাজারে পেশ করা হয়েছে। কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে অফিসিয়াল স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor Play 80m স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Honor Play 80m ফোনের স্পেসিফিকেশন
Honor Play 80m 5G স্মার্টফোনে 4GB RAM এবং এক্সপেন্ডেবল RAM টেকনোলোজি দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটিতে ফিজিক্যাল RAM এবং 8GB ভার্চুয়াল RAM এর ব্যাবহারে 12GB RAM (4GB+8GB) এর পারফরমেন্স পাওয়া যাবে। কোম্পানির ওয়েবসাইটে স্মার্টফোনটি 128GB স্টোরেজ সহ লিস্টেড হয়েছে। কোম্পানির পক্ষ থেকে Honor Play 80m 5G স্মার্টফোনের দাম সম্পর্কে জানানো হয়নি, তবে এই ফোনের দাম প্রকাশ্যে আসা মাত্রই, আমরা এই বিষয়ে পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
Honor Play 80m 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড বেস্ড MagicOS 9.0 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 6ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.0GHz থেকে 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে। একইভাবে গ্রাফিক্সের জন্য এতে ARM G57 MC2 জিপিইউ রয়েছে।
চীনের বাজারে Honor Play 80m 5G স্মার্টফোনে 1600 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75-ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ওয়াটারড্রপ নচ স্টাইল সহ স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই TFT LCD প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে আই প্রোটেকশন যোগ করা হয়েছে। অর্থাৎ দীর্ঘক্ষণ পর্যন্ত ফোন ব্যাবহারের পরও চোখ সুরক্ষিত থাকবে।
ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য Honor Play 80m 5G স্মার্টফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এই ফোনের সিঙ্গেল ক্যামেরাতে 10x digital zoom সাপোর্ট করে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Honor Play 80m 5G স্মার্টফোনে 5300mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি 4 বছরের ব্যাটারি হেলথ সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনে Ultra Power Saving Mode রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী মাত্র 10% ব্যাটারিতেও এই ফোনে প্রায় 65 ঘন্টা স্ট্যান্ডবাই টাইম বা 3.4 ঘন্টা পর্যন্ত কলিং টাইম উপভোগ করা যাবে।
Honor Play 80m 5G স্মার্টফোনে মিলিটারি গ্রেড বডি দেওয়া হয়েছে। এই স্মার্টফোনে শকপ্রুফ ডিজাইন দেওয়া হয়েছে, ফলে মাটিতে পরে যাওয়ার পরও ফোনটি সুরক্ষিত থাকবে। কানেক্টিভিটির জন্য এতে Wi-Fi, Bluetooth 5.4 এবং OTG সহ 3.5mm হেডফোন জ্যাক ফিচার যোগ করা হয়েছে। এই স্মার্টফোনের থিকনেস 7.89mm এবং ওজন প্রায় 186 গ্রাম।
